shono
Advertisement
Colombia

কলম্বিয়ায় যাত্রীবাহী বাসে ভয়াবহ জঙ্গি হামলা! নিহত কমপক্ষে ১৪, আহত বহু

কলম্বিয়ার সেনা কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। এবং এই ঘটনার জন্য ইভান মোরডিস্কো নামের এক কুখ্যাত অপরাধীর দল ও জাইমে মার্টিনেজ গ্যাংকে দায়ী করেছেন।
Published By: Amit Kumar DasPosted: 05:32 PM Apr 26, 2026Updated: 05:54 PM Apr 26, 2026

যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার কাওকা অঞ্চলে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনার পর দ্বিখণ্ডিত হয়ে যায় বাসটি। এই হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ৩৮ জন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির সেনাপ্রধান। মনে করা হচ্ছে, হামলার নেপথ্যে মাদক কারবারিদের যোগ রয়েছে।

Advertisement

কাওকা অঞ্চলের গর্ভনর অক্টাভিও গুজমান বলেন, দক্ষিণ-পশ্চিম কাজিবিও এলাকার প্যান আমেরিকান হাইওয়ে ধরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বাসের মধ্যে। ঘটনার জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে মর্মান্তিক এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কলম্বিয়ার সেনা কমান্ডার জেনারেল হুগো লোপেজ। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। এবং এই ঘটনার জন্য ইভান মোরডিস্কো নামের এক কুখ্যাত অপরাধীর দল ও জাইমে মার্টিনেজ গ্যাংকে দায়ী করেছেন।

কলম্বিয়ার ভয়ংকর এই দুই গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়। ২০১৬ সালে এই উগ্রপন্থী সংগঠনগুলির সঙ্গে শান্তি চুক্তি হয়েছিল সরকারের। তবে এরা কেউই সেই চুক্তি মেনে চলে না।

জানা যাচ্ছে, কলম্বিয়ার ভয়ংকর এই দুই গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়। ২০১৬ সালে এই উগ্রপন্থী সংগঠনগুলির সঙ্গে শান্তি চুক্তি হয়েছিল সরকারের। তবে এরা কেউই সেই চুক্তি মেনে চলে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যারা বহু আদিবাসী-সহ নিরীহ নাগরিকদের হত্যা করেছে, তারা সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এইসব সন্ত্রাসী গোষ্ঠী সরকারি কাঠামো লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে। রিপোর্ট বলছে গত ২ দিনে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অন্তত ১১৬টি সহিংস ঘটনা ঘটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement