shono
Advertisement
US Bases

বুড়ো ঘোড়া F-5এর কামাল! ইরানের মারে ধ্বংস মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, ক্ষতি লুকনোর চেষ্টা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের তরফে তথ্য গোপন করার ঘটনায় ক্ষুব্ধ খোদ রিপাবলিকান সেনেটররা। এদিকে যুদ্ধ চালিয়ে যেতে পেন্টাগন রেকর্ড পরিমাণ বাজেটের দাবি জানিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 03:58 PM Apr 26, 2026Updated: 03:58 PM Apr 26, 2026

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে ক্ষতির বহর সামাল দিতে ল্যাজে-গোবরে অবস্থা। কোমর ভাঙলেও লজ্জায় মুখে রা কাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামনে এসেছে এমনই এক রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষয়ক্ষতির যে তথ্য প্রকাশ করা হয়েছে, বাস্তবে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক গুণ বেশি।

Advertisement

মার্কিন আধিকারিকদের সূত্রকে উদ্ধৃত করে এনবিসি নিউজ দাবি করেছে, ইরানের হামলায় ক্ষয়ক্ষতির আসল তথ্য লুকনোর চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে হামলা চালিয়েছে ইরান। এখানে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে তছনছ করা হয়েছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের এফ-৫ যুদ্ধবিমান ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটির অস্ত্রাগার, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা গুঁড়িয়ে গিয়েছে। এটাই শেষ নয়, রানওয়ে, রাডার সিস্টেম এমনকী বহু বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা সারাই করতে কয়েকশো কোটি ডলার খরচ হবে আমেরিকার।

ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা সারাই করতে কয়েকশো কোটি ডলার খরচ হবে আমেরিকার।

ইরানের হামলায় আমেরিকার ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেয়নি মার্কিন যুদ্ধ দপ্তর। এমনকী ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসনের তরফে তথ্য গোপন করার ঘটনায় ক্ষুব্ধ খোদ রিপাবলিকান সেনেটররা। এদিকে যুদ্ধ চালিয়ে যেতে পেন্টাগন রেকর্ড পরিমাণ বাজেটের দাবি জানিয়েছে। এই ঘটনায় এই রিপাবলিকান সেনেটর বলেন, 'কেউ কিছুই জানে না। আমরা কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসা করেও কোনও তথ্য পাচ্ছি না, অথচ পেন্টাগন যুদ্ধ চালাতে রেকর্ড পরিমাণ অর্থের দাবি জানিয়েছে।'

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পেন্টাগন মার্কিন কংগ্রেসের কাছ থেকে ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থের দাবি জানিয়েছে। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের আহ্বান জানিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি। মার্কিন কংগ্রেস ইতিমধ্যে ২০২৬ সালের জন্য ৮৩৮.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement