সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযাচিত কন্যাসন্তান! আর এই অপরাধেই ভ্রুণ অবস্থাতেই নষ্ট করে দেওয়া হয় শিশুকে। ভারতের মতো দেশে তো বটেই বিদেশেও এই ঘটনা আকছার ঘটে। কিংবা সেই উপায় না থাকলে, নবজাতক কন্যা সন্তানের জায়গা হয় নোংরা-আবর্জনা, ডাস্টবিন কিংবা অনাথ আশ্রম। সেরকমই আরও একটি ঘটনা সামনে এল সম্প্রতি, যেখানে সদ্যোজাত কন্যা সন্তানকে অনাথ আশ্রমেও নিয়ে যেতে রাজি হয়নি তার মা। নিজের হাতেই আপন শিশুকন্যাকে প্লাস্টিকে মুড়ে ক্যুরিয়ার করে অনাথ আশ্রমে পাঠানোর অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ চিনে। তবে শিশুর কান্নার আওয়াজ পেয়ে তাকে উদ্ধার করেছে ক্যুরিয়ার সংস্থার এক কর্মী। খবর দেওয়া হয় পুলিশেও। গোটা ঘটনার ভিডিওটি সম্প্রতি সামনে এসেছে, যেখানে কালো প্লাস্টিক থেকে উদ্ধার করা হচ্ছে শিশুটিকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
দেখুন সেই ভিডিও:
[চ্যালেঞ্জ নিয়ে একেবারে ১০০ লঙ্কা খেয়ে কী হাল হল যুবকের?]
জানা গিয়েছে, চিনের ফিঝোউ প্রদেশের ২৪ বছর বয়সের এক মহিলা নিজের কন্যাসন্তানকে মানুষ করতে চাননি। পাঠাতে চেয়েছিলেন অনাথ আশ্রমে। আর তাই একটি কালো প্লাস্টিকে মুড়ে একটি ক্যুরিয়ার সংস্থা মারফত একরত্তিকে পাঠিয়েছিলেন ফিঝোউ চিলড্রেন্স ওয়েলফেয়ার ইনস্টিটিউশন নামে ওই অনাথ আশ্রমে। এমনকী ডেলিভারি নেওয়ার সময় ক্যুরিয়ার সংস্থার কর্মীকে প্যাকেটটি খুলতেও মানা করেছিলেন। পরে অনাথ আশ্রমে ওই প্যাকেটবন্দি শিশুটিকে পৌঁছে দেওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পান সংস্থার কর্মী। এরপরই কৌতূহলবশত প্লাস্টিক খুলে দেখেন তাতে রয়েছে মাত্র কয়েকদিন আগে জন্মানো এক শিশু। এরপরই তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু কেন ওই মহিলা এই জঘন্য কাজটি করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
[হায় স্বাধীনতা! উদযাপন শেষে বাড়ি ফেরার পথেই ধর্ষিতা কিশোরী]
The post সদ্যোজাত কন্যাকে প্লাস্টিকে মুড়ে ক্যুরিয়ারের মাধ্যমে অনাথ আশ্রমে পাঠাল ‘মা’ appeared first on Sangbad Pratidin.
