shono
Advertisement

পাকিস্তান জঙ্গিদমনে অক্ষম হলে নামানো হবে মার্কিন সেনাকে

ইসলামাবাদকে চরম হুঁশিয়ারি আমেরিকার। The post পাকিস্তান জঙ্গিদমনে অক্ষম হলে নামানো হবে মার্কিন সেনাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:58 AM Dec 05, 2017Updated: 11:30 AM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বলা সত্ত্বেও নিজেদের মাটিতে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান। আর তাই মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের দু’দিনের ইসলামাবাদ সফরের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান মাইক পম্পিও। ‘ভয়েস অফ আমেরিকা’ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআইএ প্রধান পম্পিও বলেছেন, ‘‘দেশ থেকে ইসলামিক জঙ্গিদের নির্মূল করতে যা যা করার পাকিস্তান যদি সেগুলি এখনই না করে তাহলে আমেরিকা উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করবে। এজন্য কারওর অনুমতির অপেক্ষা করা হবে না। ব্যবস্থা নিতে দেরিও করা হবে না।” এদিকে, এর মধ্যেই ফের একবার পাকিস্তানকে আর্থিক সাহায্যের উপর স্থগিতাদেশ জারি করল ট্রাম্প প্রশাসন।

Advertisement

[ভারতের লগ্নিতে ইরানে চালু চাবাহার বন্দর, ঘুম ছুটেছে চিন-পাকিস্তানের]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নীতি নির্ধারকরা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের মাটি জঙ্গিদের নিরাপদ স্বর্গ। সেখান থেকে ভারত, আফগানিস্তানে হামলা চালাচ্ছে পাকিস্তান মদতপুষ্ট হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা। শুধু তাই নয়, আছে লস্কর, জৈশ, জামাত-উল-আহরার, তেহরিক-ই-তালিবান, ইসলামিক স্টেট-সহ ছোট বড় শতাধিক জঙ্গি সংগঠন। এদের উৎখাত করতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। পাকিস্তানে বছরের পর বছর ধরে জঙ্গিরা ঘাঁটি গেড়ে থাকুক বা পাক ভূখণ্ডকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা প্রতিবেশী দেশগুলিতে তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাক, ট্রাম্প প্রশাসন কিছুতেই তা আর বরদাস্ত করবে না। ভাল কথায় কাজ না হলে কট্টর জঙ্গি ওসামা বিন লাদেনকে বধ করার মতো ঝটিকা জঙ্গিদমন অভিযানও চালাতে পারে মার্কিন সেনাবাহিনী। সেই জমিটা তৈরি করতেই মূলত ইসলামাবাদে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব ম্যাটিস। সোমবার ইসলামাবাদ পৌঁছে পাক প্রধানমন্ত্রী খাকান আব্বাসি, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া-সহ পাক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করলেন ম্যাটিস। সূত্রের খবর, মুম্বইয়ে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের গ্রেপ্তারির ও কঠোর বিচারের দাবি জানিয়ে কথা বলেছেন ম্যাটিস। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফট্যান্যান্ট জেনারেল নাভিদ মুখতারের সঙ্গেও সন্ত্রাসদমন নিয়ে আলোচনা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কী চান তা তিনি সবিনয়ে জানান আইএসআই ও পাক সরকারকে।

[নতুন বছরে ফের, এবার শিহরণ বাড়াবে রক্তবর্ণ ‘সুপারমুন’]

ম্যাটিস বার্তা দিয়েছেন, ট্রাম্প প্রশাসন যে অনেকদিন ধরে পই পই ইসলামাবাদকে বলে আসছে, জঙ্গিদের নির্মূল করতে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে ফল ভুগতে হবে। অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বাঁকাতেই হবে! ক্যালিফোর্নিয়ার সিমিতে গত শনিবার রেগন ন্যাশনাল ডিফেন্স ফোরামের একটি অনুষ্ঠানে কথাবার্তায় একই ইঙ্গিত দেন পম্পিও। তিনি বলেন, ‘‘পাকিস্তান সেটা না করতে পারলে তো আমরা বসে থাকতে পারি না। পাক ভূখণ্ড থেকে জঙ্গিদের পুরোপুরি নির্মূল করতে যা যা করার, আমেরিকা তা করতে একটুও দেরি করবে না।’’ অন্যদিকে, ইসলামাবাদ পৌঁছনোর হওয়ার আগে ম্যাটিস বলেছিলেন, “আশা করি আলাপ-আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান হবে। মনোভাব বদলে পাক সরকার আমাদের সঙ্গে সবরকম সহযোগিতা করবে।’’ ভারতীয় কূটনীতিকদের মতে, আমেরিকার সঙ্গে সহযোগিতা না করতে পাকিস্তানের মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি চাপ দেবে পাক সরকারকে। চাপ দিতে পারে পাক সেনাও। তাহলে কাজ হাসিল করতে সুবিধা হবে মার্কিন প্রতিরক্ষা সচিব ম্যাটিসের।

[অ্যাঞ্জেলিনা হওয়ার স্বপ্নে বুঁদ, ৫০ বার সার্জারির পর মুখের এ কী হাল যুবতীর!]

The post পাকিস্তান জঙ্গিদমনে অক্ষম হলে নামানো হবে মার্কিন সেনাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার