shono
Advertisement
Osama Bin Laden

‘জেহাদি’ নিধনের প্রতীক, দেড় দশক বাদে লাদেনের বাড়ির ইটে মিলল কোন সাংকেতিক চিহ্ন?

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে আছড়ে পড়ে দু’টি যাত্রীবাহী বিমান। পেন্টাগনের গায়েও আছড়ে পড়ে একটি বিমান। এই হামলার ছক কষেছিল লাদেন। দীর্ঘদিন তার সন্ধানে ‘মিশন আফগানিস্তান’ চালিয়েছিল ওয়াশিংটন। শেষ পর্যন্ত পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা লাদেনকে গুলি করে মারে মার্কিন সেনা।
Published By: Subhodeep MullickPosted: 06:17 PM May 06, 2026Updated: 07:38 PM May 06, 2026

৯/১১ হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনকে ২০১১ সালে নিখুঁত নকশায় হত্যা করেছিল মার্কিন সেনাবাহিনী। সেই ঘটনার পর কেটে গিয়েছে দেড় দশক। এই পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের অ্যাবোটাবাদের লাদেনের (Osama Bin Laden) বাড়ির একটি ইটের ছবি প্রকাশ্যে আনল মার্কিন গোয়েন্দা বিভাগ সিআইএ - যা  ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

এদিন ছবি প্রকাশের পাশাপাশি লাদেন হত্যার অভিযানটির বর্ণনাও দেয় সিআইএ। পাক সেনা অ্যাকাডেমি থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত লাদেনের অ্যাবোটাবাদের বাড়িটি ২০০৬ সালে নির্মিত। বাড়িটি ১২ থেকে ১৮ ফুট উঁচু প্রাচীর দ্বারা ঘেরা। এখানেই লাদেন তার একাধিক স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকত। ২০১১ সালের ২ মে এখানেই হামলা চালায় মার্কিন বাহিনী। বুধবার সিআইএ তাদের এক্স হ্যান্ডলে অ্যাবোটাবাদের সেই বাড়ির একটি ইটের ছবি প্রকাশ্যে এনেছে।

সিআইএ জানিয়েছে, সেই অভিযানের পর লাদেনের বাড়ির মোট ১৩টি ইঁট মার্কিন বাহিনী নিয়ে আসে। ইঁটগুলিতে খোদাই করা রয়েছে এক একটি ইংরাজি হরফ। যেমন - ‘এ’, ‘এম’, ‘এস’ ইত্যাদি। এগুলিকে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনও সাংকেতিক চিহ্ন। যদিও এনিয়ে বিস্তারিত কিছুই জানায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা।   

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে আছড়ে পড়ে দু’টি যাত্রীবাহী বিমান। পেন্টাগনের গায়েও আছড়ে পড়ে একটি বিমান। এই হামলার ছক কষেছিল লাদেন। দীর্ঘদিন তার সন্ধানে ‘মিশন আফগানিস্তান’ চালিয়েছিল ওয়াশিংটন। শেষ পর্যন্ত পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা লাদেনকে গুলি করে মারে মার্কিন সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement