shono
Advertisement
Donald Trump

'যৌনতা নিয়েও প্রশ্ন করতে পারেন', ভরা সভায় সাংবাদিকের সঙ্গে চটুল রসিকতা ট্রাম্পের

ফ্লোরিডায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে চটুল রসিকতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প জানালেন, 'আপনারা নির্দ্বিধায় যে কোনও প্রশ্ন করতে পারেন। চাইলে যৌনতা নিয়েও।"
Published By: Amit Kumar DasPosted: 07:20 PM Mar 28, 2026Updated: 07:20 PM Mar 28, 2026

ইরান যুদ্ধের মাঝেই ফ্লোরিডায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে চটুল রসিকতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প জানালেন, 'আপনারা নির্দ্বিধায় যে কোনও প্রশ্ন করতে পারেন। চাইলে যৌনতা নিয়ে অবাধে প্রশ্ন করতে পারেন আপনারা। আমি উত্তর দেব।' তাঁর মন্তব্যে গোটা অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়লেও এই ধরনের মন্তব্যে বিতর্কও তৈরি হয়েছে।

Advertisement

শুক্রবার ফ্লোরিডায় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটে বক্তব্য রাখার পর সাংবাদিকদের উদ্দেশে বলেন, "এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন। আমি সেইসব রাজনীতিবিদদের মতো নই, যারা প্রশ্ন এড়িয়ে যান। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি। আপনারা যে কোনও বিষয়ে আমায় প্রশ্ন করতে পারেন। এমনকি যৌনতা নিয়েও আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি উত্তর দেব।" ট্রাম্পের মুখে এমন চটুল রসিকতা শুনে হাসিতে ফেটে পড়ে গোটা হল।

ট্রাম্পের কথায়, "আমি চাই বিশ্ব আমাকে একজন শান্তির স্থাপক হিসেবে মনে রাখুন। কারণ আমি নিজেও বিশ্বাস করি আমি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছি।"

তবে এই অনুষ্ঠানে ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করেন ট্রাম্প। বলেন, তিনি গোটা বিশ্বে শান্তিস্থাপনকারী হিসেবে স্মরণীয় থাকতে চান। তিনি বলেন, "আমি আপনাদের আগেও বলেছি। আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। যার অর্থ হল, আমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি। এইসব যুদ্ধগুলি দীর্ঘ বছর ধরে চলে আসছিল। একটি ৩৪ বছর, একটি ৩২ বছর, অন্য আর একটি ২৯ বছর ধরে চলছিল। এইসব যুদ্ধের জেরে বহু মানুষের মৃত্যুও হচ্ছিল।" ট্রাম্পের কথায়, "আমি চাই বিশ্ব আমাকে একজন শান্তির স্থাপক হিসেবে মনে রাখুন। কারণ আমি নিজেও বিশ্বাস করি আমি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement