shono
Advertisement

Breaking News

Epstein Files

এপস্টেইন পাঁকে মাস্ক-জুকারবার্গ, যৌন অপরাধীর সঙ্গে 'ডিনার পার্টি'তে দুই ধনকুবের!

এপস্টেইন ফাইলসের সদ্য প্রকাশিত রিপোর্টে যে ছবিটি প্রকাশ্যে এসেছে। সেটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বহু মানুষ সেটিকে দেখেছেন এবং তা একাধিকবার শেয়ারও হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:09 PM Feb 13, 2026Updated: 04:57 PM Feb 13, 2026

এবার এপস্টেইন কাণ্ডে নাম জড়াল টেসলা কর্তা এলন মাস্ক এবং ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের। মার্কিন বিচারবিভাগের দপ্তরের সদ্য প্রকাশিত রিপোর্টে দাবি করা হচ্ছে, যৌন অপরাধীর জেফ্রি এপস্টেইনের আয়োজিত ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন দুই ধনকুবের। এই সংক্রান্ত একটি ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু তা-ই নয়, ওই ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন লিঙ্কডিনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েলও।

Advertisement

মার্কিন বিচারবিভাগ দপ্তরের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৫ সালের আগস্ট মাসে এপস্টেইন একটি নোট লিখেছিল। সেখানে লেখা, লস অ্যাঞ্জেলসে একটি ডিনার পার্টির আয়োজন করবেন তিনি। যেখানে উপস্থিত থাকবেন মাস্ক, থিয়েল, জুকারবার্গ। মনে করা হচ্ছে, এরা হলেন যথাক্রমে টেসলা কর্তা এলন মাস্ক, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ এবং বিনিয়োগকারী পিটার থিয়েল। তারপর দিনই এপস্টেইন নিজেকে একটি ইমেল করেছিল। যেখানে ছিল ওই ডিনার পার্টির একটি ছবি। যদিও মাস্ক, জুকারবার্গ এবং অন্যান্যদের কোনও অপরাধমূলক কাজে জড়িত থাকার ইঙ্গিত ওই রিপোর্টে নেই।

এপস্টেইন ফাইলসের সদ্য প্রকাশিত রিপোর্টে যে ছবিটি প্রকাশ্যে এসেছে। সেটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বহু মানুষ সেটিকে দেখেছেন এবং তা একাধিকবার শেয়ারও হয়েছে। যদিও ছবিটিতে যৌন অপরাধী এপস্টেইনকে দেখা যাচ্ছে না। মনে করা হচ্ছে, ছবিটি তিনিই তুলেছেন। এদিকে টেসলা কর্তা বারবারই দাবি করেছেন, তিনি এপস্টেইনের আইল্যান্ডে কোনওদিনও যাননি। কোনও কুকর্মেরক সঙ্গেও তিনি জড়িত নন। তবে গোটা বিষয়টি নিয়ে সমাজমাধ্যম যে তোলপাড় তা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement