shono
Advertisement

Breaking News

Russia Bans WhatsApp

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল পুতিন সরকার! হঠাৎ কী হল?

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে রুশ নাগরিকদের দেশের তৈরি 'ম্যাক্স' মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে রাশিয়ার সরকার।
Published By: Subhodeep MullickPosted: 04:19 PM Feb 13, 2026Updated: 04:59 PM Feb 13, 2026

রাশিয়ায় নিষিদ্ধ হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে জানানো হয়েছে, রুশ আইন মেনে চলতে ব্যর্থ হওয়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজের ঘরেই প্রশ্নের মুখে পড়েছে রুশ সরকার। তাই বাকস্বাধীনতা দমন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে রুশ নাগরিকদের দেশের তৈরি 'ম্যাক্স' মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে রাশিয়ার সরকার।

Advertisement

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মেটা রাশিয়ার আইন এবং সংশ্লিষ্ট নিয়মাবলী মেনে চলছে না। এর জেরেই হোয়াটসঅ্যাপকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসাবে নাগরিকরা ম্যাক্স ব্যবহার করতে পারেন। এটি দেশের তৈরি।"

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। এটি সুরক্ষা বলয় হিসাবে কাজ করে। এর ফলে বার্তার বিষয়বস্তু প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ পড়তে পারে না। কিন্তু 'ম্যাক্স'-এ এধরনের কোনও সুরক্ষা বলয় নেই। ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন হতে পার। ওয়াকিবহল মহলের একাংশের দাবি, পুতিন সরকার নাগরিকদের উপর নজরদারি চালাতেই 'ম্যাক্স' অ্যাপটিকে প্রচার করছে। যদিও রুশ সরকারের আধিকারিকরা সেই দাবি খারিজ করে দিয়েছে। এদিকে সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের পর কোপে পড়তে পারে টেলেগ্রামও। সেটিকেও শীঘ্রই রাশিয়ায় নিষিদ্ধ করা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement