shono
Advertisement

Breaking News

Donald Trump

জন্মদিনেই ট্রাম্পকে হত্যার চেষ্টা! ড্রোন-বিস্ফোরক নিয়ে হোয়াইট হাউসে ভয়ংকর জঙ্গি হামলার ছক

গত রবিবার অর্থাৎ ১৪ জুন মার্কিন প্রেসিডেন্টের জন্মদিন ছিল। সেই দিন হোয়াইট হাউসে একটি ‘গেম শো’য়ের আয়োজন করা হয়েছিল। ট্রাম্প, তাঁর স্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা। গোয়ান্দা সূত্রে খবর, ওই দিনই মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।
Published By: Subhodeep MullickPosted: 04:50 PM Jun 17, 2026Updated: 06:21 PM Jun 17, 2026

৮০তম জন্মদিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা! হোয়াইট হাউসে ভয়ংকর জঙ্গি হামলার ছক বানচাল করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গত রবিবার অর্থাৎ ১৪ জুন মার্কিন প্রেসিডেন্টের জন্মদিন ছিল। সেই দিন হোয়াইট হাউসে একটি ‘গেম শো’য়ের আয়োজন করা হয়েছিল। ট্রাম্প, তাঁর স্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা। গোয়ান্দা সূত্রে খবর, ওই দিনই মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। তাঁদের পরিকল্পনা ছিল, প্রথমে বিস্ফোরক-বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের উত্তর দিক লক্ষ্য করে হামলা চালানো। এর জেরে সেখানে উপস্থিত ভিআইপি এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি হত। সেই সময় ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ষড়যন্ত্র ছিল মোতায়েন করা স্নাইপারদের। এর মাঝেই মূল ফটক দিয়ে হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। আর এসবের মাঝেই তাদের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে গোয়েন্দাদের একটি সূত্রের খবর, ট্রাম্প ছাড়াও অভিযুক্তদের খতম তালিকায় নাম ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং টেসলা কর্তা ইলন মাস্কের। কিন্তু গোপন সূত্রে এই হামলার ষড়যন্ত্রের খবর পাওয়ার পরই অভিযানে নামে এফবিআই। বানচাল করা হয় 'অপরাধী'দের গোটা পরিকল্পনা। পাশাপাশি, ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। শুধু তা-ই নয়, তাদের কাছে থাকা ডিভাইসগুলি থেকে মিলেছে বেশ কিছু 'এনক্রিপ্টেড' বার্তাও। যেখানে হোয়াইট হাউসের মানচিত্র, ছবি, হামলার পর লুকিয়ে থাকার জন্য ‘নিরাপদ আস্তানা’ এবং পালানোর পথ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement