সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! মুখের হাল এ কী হল! এ কেমন রূপ! কাক যদি ময়ূর সাজার চেষ্টা করে, তবে তার ফল যে খুব সুখকর হবে না, সেটাই তো স্বাভাবিক। ওই যে কথায় আছে না, শিব গড়তে বাঁদর। অনেকটা ওরকম আর কী! ইরানিয়ান যুবতী হতে চেয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি হতে। আর হয়ে গেলেন… থাক। আর না বলাই ভাল। এ ‘সৌন্দর্য’-এর ব্যাখ্যা করা সত্যিই কঠিন।
[ভিয়েতনামের জেলে নেতাজির মৃত্যু! ফরাসি ইতিহাসবিদের দাবিতে নয়া জল্পনা]
শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, গুরুর প্রতি ভক্তের পাগলামি কীভাবে মাত্রা ছাড়ায়। মৃত্যু ভয়কেও হার মানায় পাগলামো। প্রিয় তারকার প্রতি লাগামছাড়া ভালবাসায় অনেক সময় জেরবার হতে হয় সেই সেলেবকেও। কিন্তু এই অনুগামীর বিষয়টা একটু আলাদা। অ্যাঞ্জেলিনা জোলির অন্ধভক্ত সহর তাবার। ১৯ বছরের যুবতীর জীবনের ইচ্ছে একটাই। তাঁকে যেন এক্কেবারে অ্যাঞ্জেলিনার মতো দেখতে হয়ে যায়। সবাই যেন দেখলেই বলেন, ‘আরে এই তো অ্যাঞ্জেলিনার লুক-আ-লাইক।’ তার জন্য কসরতও কম করেননি সহর। মিষ্টি মুখের যুবতী বলেছিলেন, হলিউড অভিনেত্রীর মতো রূপ পেতে সবকিছু করতে প্রস্তুত তিনি। শুধু মুখের কথাই ছিল না। সত্যি তা করেও দেখান সহর। হলি ডিভার মতো সুন্দরী হওয়ার জন্য কয়েক মাসের মধ্যেই মুখে ৫০ বার অস্ত্রোপচার করান তিনি। একটি বিদেশি সংবাদমাধ্যম তেমন খবরই দিচ্ছে। কিন্তু হায় রে, এ কী হাল হল তাঁর মুখের!
[ইয়েতি রহস্যে যবনিকা পতন, জানেন আসলে কী এই প্রাণী?]
নাক, চোখ, ঠোঁট সবই পালটে গিয়েছে। কিন্তু তার সঙ্গে অ্যাঞ্জেলিনার মিল কোথায়? বরং এই লুক সামনে থেকে দেখলে ঘাবড়েই যেতে পারেন। শুধু কী সার্জারি! স্লিম থাকতে ডায়টিংও শুরু করেছিলেন। ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার যুবতী ৪০ কেজি ওজন বজায় রাখতে সব নিয়মই পালন করতেন। কিন্তু সবমিলিয়ে যে চেহারা হয়েছে তাঁর তাতে হতবাক সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়াররাও। ইনস্টাগ্রামে তিন লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। কিন্তু এ ঘটনার পর অনেকেই তাঁকে আনফলো করে দিয়েছেন বলে খবর। অনেকে আবার তাঁকে ‘জম্বি’দের সঙ্গেও তুলনা করেছেন। এবার প্রশ্ন হল, অ্যাঞ্জেলিনা তাঁকে দেখলে হাসি থামাতে পারবেন তো!
The post অ্যাঞ্জেলিনা হওয়ার স্বপ্নে বুঁদ, ৫০ বার সার্জারির পর মুখের এ কী হাল যুবতীর! appeared first on Sangbad Pratidin.
