shono
Advertisement

জলমগ্ন ঢাকার রাজপথ, মানুষ চলছে নৌকায় চড়ে

আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। The post জলমগ্ন ঢাকার রাজপথ, মানুষ চলছে নৌকায় চড়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Aug 04, 2017Updated: 07:51 AM Aug 04, 2017

সুকুমার সরকার, ঢাকা: ঢাকার রাজপথে অনেক জায়গায় মানুষ এখন চলতে বাধ্য হচ্ছেন নৌকায় চড়ে। বৃষ্টি হলেই ঢাকার অনেক এলাকার সড়ক তলিয়ে যায়। ফলে জলজট ও যানজটে নাকাল হন রাজধানীবাসী। যানজট খ্যাত ঢাকায় সামান্য দূরত্ব পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। বিশেষ করে মিরপুর, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমণ্ডি, মহম্মদপুর, তেজগাঁও, মালিবাগ, শান্তিনগর, রামপুরা ও পুরনো ঢাকার বিভিন্ন এলাকা তলিয়ে যায়। প্রবল বৃষ্টিপাত হলে ঢাকার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং তীব্র যানজটের ধকল পোহাতে হয় মানুষকে। গাবতলী, টেকনিক্যাল, মিরপুর-১, মাজার রোড এলাকায় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

[পাক সরকারের ওয়েবসাইট খুললেই বাজছে ভারতের জাতীয় সংগীত!]

বৃহস্পতিবার পুরনো পল্টন, সেগুনবাগিচা, শিল্পকলা অ্যাকাডেমি, সচিবালয় এলাকার সড়কগুলি ছিল জলের নিচে। হাঁটু সমান জল ডিঙিয়ে চলাচল করতে হয়েছে এসব সড়কে। মতিঝিল থেকে এক কিলোমিটার দূরত্বে মৎস্য ভবনে পৌঁছতেই বিকাল বিকেল কাবার। এ সড়কে বৃষ্টির কারণে মাইক্রোবাস, প্রাইভেট কার বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ওই দেশের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বর্ষার শেষদিকে এ ধরনের ভারী বর্ষণ স্বাভাবিক। আগামী কয়েক দিনও বৃষ্টির প্রবণতা থাকবে। এদিকে আগস্টের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ বলেন, চলতি মাসের প্রথমার্ধে বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে বন্যার শঙ্কা রয়েছে। তবে আগস্টের তৃতীয় সপ্তাহে দেশে বড় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

[মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি নয়, অবস্থানে এখনও অনড় চিন]

The post জলমগ্ন ঢাকার রাজপথ, মানুষ চলছে নৌকায় চড়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার