shono
Advertisement
America

পিৎজা ডেলিভারির ফাঁদ পেতে এলোপাথাড়ি গুলি! আমেরিকায় খুন হারদরাবাদের যুবক

মৃতের বোন তানভি বলেন, আসলে দাদাকে খুন করার জন্য পিৎজার ফাঁদ পাতা হয়েছিল। ডেলিভারির নামে তাঁকে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় গুলি করে হত্যা করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 08:48 PM Jun 07, 2026Updated: 08:57 PM Jun 07, 2026

ফের আমেরিকায় খুন ভারতীয় যুবক। পিৎজা ডেলিভারির ফাঁদ পেতে হায়দরাবাদের যুবককে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে পড়াশুনো ও চাকরির সুবাদে আমেরিকায় থাকা ভারতীয় যুবকদের নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়। মৃত যুবক ২৮ বছরের আনশুল কুঞ্চা।

Advertisement

পরিবারের অভিযোগ, আনশুলকে খুন করতে রীতিমতো জাল বিছিয়েছিল দুষ্কৃতীরা। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়া ওই যুবক গত চার বছর ধরে একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন। ছুটিতে পার্ট-টাইমে পিৎজা ডেলিভারির কাজ করতেন তিনি। পরিবারের দাবি অনুযায়ী, শনিবার রাতে সেই কাজই করছিলেন আনশুল। সেখানে ফিলাডেলফিয়া থেকে তাঁর কাছে একটি পিৎজা ডেলিভারির অর্ডার আসে। পিৎজা নিয়ে তিনি সেখানে উপস্থিত হলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভারতীয় যুবকের।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনের পর দুষ্কৃতীরা আনশুনের ফোন, টাকা বা অন্য কোনও মুল্যবান জিনিসপত্র লুট করেনি। ফলে এই হত্যাকাণ্ড চুরি বা ছিনতাইয়ের উদ্দেশে বলে মনে করছে না পুলিশ।

মৃতের বোন তানভি বলেন, আসলে দাদাকে খুন করার জন্য পিৎজার ফাঁদ পাতা হয়েছিল। ডেলিভারির নামে তাঁকে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় গুলি করে হত্যা করা হয়। তানভি বলেন, "আমাদের জানানো হয়েছে, দাদার মাথা লক্ষ্য করে দুষ্কৃতীরা তিনটি গুলি ছুড়েছে। তাঁর মৃত্যুর পর দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে ছিল মৃতদেহ।"

ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনের পর দুষ্কৃতীরা আনশুনের ফোন, টাকা বা অন্য কোনও মুল্যবান জিনিসপত্র লুট করেনি। ফলে এই হত্যাকাণ্ড চুরি বা ছিনতাইয়ের উদ্দেশে বলে মনে করছে না পুলিশ। হতে পারে এর নেপথ্যে রয়েছে বর্ণবিদ্বেষ। ভারতীয় যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে আমেরিকায় থাকা ভারতীয় দূতাবাস। জানানো হয়েছে, মর্মান্তিক এই ঘটনায় আনশুরের পরিবারের প্রতি সমবেদনা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। মৃতদেহ যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য সব রকম কূটনৈতিক পদক্ষেপ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement