shono
Advertisement

লন্ডন হামলায় নিহত জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিতে নারাজ ইমামরা

ইসলাম বিরুদ্ধ কাজ করেছে আততায়ীরা, মত ইমামদের। The post লন্ডন হামলায় নিহত জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিতে নারাজ ইমামরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jun 06, 2017Updated: 12:26 PM Jun 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন হামলা নিহত জঙ্গিদের শেষকৃত্য করতে রাজী হলেন না স্থানীয় ইমামরা। ব্রিটেনের বিভিন্ন জায়গার প্রায় ১৩০ জন ইমামের একটি গোষ্ঠী শেষকৃত্য অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের লন্ডন হামলা পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। এমনই মনে করছেন তাঁরা। কোনও ধর্ম অপরাধ করার পরামর্শ দেয় না। তাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ইসলাম ধর্মাবলম্বী হতে পারে না বলে মত ইমামদের। তাদের শেষকৃত্যে যোগ দেওয়ার দায়ও কারওর নেই বলে জানাচ্ছেন তারা। এক বিবৃতিতে ইমামরা জানিয়েছেন, লন্ডন হামলায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত তাঁদের। শুধু ইমামরাই নন, একই মত ব্রিটেনের ইসলাম ধর্মাবলম্বীদেরও।

Advertisement

[নেতারা টাকা চেয়েছিলেন না ম্যাথু অফার করেন? প্রশ্ন বিচারপতির]

কড়া ভাষায় হামলার নিন্দা করে ইমামরা জানিয়েছেন, প্রতিবাদের অন্য ভাষা আছে। এটা তাদের ভাষা। হামলাকারীরা যে কাজ করেছে, তার কোনও ব্যাখ্যা নেই। কোনও যুক্তি নেই। তাই তারা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। কোনও সাধারণ মুসলিমের মতো শেষকৃত্য সম্পন্ন হওয়ার অধিকারও তাদের নেই।

[ভাগ্য খুলল না রাহুলের, কংগ্রেস সভানেত্রী থাকছেন সোনিয়া]

ইমামদের এই গোষ্ঠী ব্রিটেনের অন্যান্য ইমামদের কাছেও একই আর্জি জানিয়েছে। আবেদন রেখেছেন, মুসলিম গোষ্ঠীগুলির কাছেও। সন্ত্রাস ভুলে গোটা বিশ্বকে একসঙ্গে থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা। বার্তা দিয়েছেন হামলাকারীদেরও। তারা যা করছে, তা ইসলাম বিরোধী। কারণ সন্ত্রাসের কোনও ধর্ম নেই বলে মন্তব্য করেছেন লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান। প্রসঙ্গত, সোমবারই তিন হামলাকারীর মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে লন্ডন পুলিশ।

The post লন্ডন হামলায় নিহত জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিতে নারাজ ইমামরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার