shono
Advertisement
Australia

কোপানোর পর কেটে নেওয়া হল হাত! অস্ট্রেলিয়ায় নৃশংস অত্যাচারের শিকার ভারতীয় বংশোদ্ভূত যুবক

ঘটনাটি ঘটেছে মেলবোর্নে।
Published By: Subhodeep MullickPosted: 03:28 PM Jul 27, 2025Updated: 03:28 PM Jul 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্ট্রেলিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত যুবক। এলোপাথাড়ি কোপানোর পর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল একদল কিশোরের বিরুদ্ধে। পাশাপাশি, যুবককে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আক্রান্তের নাম সৌরভ আনন্দ। তাঁর বয়স ৩৩ বছর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।  

Advertisement

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে মেলবোর্নে। এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ আলটোনা মেডোজের সেন্ট্রাল স্কোয়্যারের একটি শপিং সেন্টার থেকে সৌরভ ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পাঁচ কিশোর হঠাৎই তাঁকে ঘিরে ধরে। ছুরি দেখিয়ে হাতিয়া নেওয়া হয় টাকাপয়সা এবং মোবাইল ফোন। এরপরই সৌরভকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। এখানেই থেমে না থেকে, অভিযুক্তদের মধ্যে একজন তাঁকে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এমনকী কেটে নেওয়া হয় একটি হাতও। এরপরই সেখান থেকে চম্পট দেয় পাঁচ কিশোর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হাতটি পুনরায় জোড়া লাগানো সম্ভব হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

সৌরভ বলেন, “আমার শরীরের বিভিন্ন অংশে কাটারির কোপ মারা হয়। যন্ত্রণায় ছটফট করছিলাম। বেশ কয়েকবার কোপ বসানো হয় হাতেও। দেখেছিলাম, আমার কব্জি থেকে বাঁ হাতটা ঝুলছে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অস্ট্রেলিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত যুবক।
  • এলোপাথাড়ি কোপানোর পর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল একদল কিশোরের বিরুদ্ধে।
  • পাশাপাশি, যুবককে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে।
Advertisement