shono
Advertisement

Breaking News

Sundar Pichai

প্যালেস্টাইনের সমর্থকদের হাতে নিগৃহীত সুন্দর! মার্কিন বিশ্ববিদ্যালয়ে গুগল সিইও-র ভাষণ বয়কট, উঠল স্লোগান

সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন সুন্দর। অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার জন্য তাঁর নাম ঘোষণা হতেই বিক্ষোভের মুখে পড়েন গুগল সিইও। তাঁকে ধিক্কার দিয়ে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। এরপরই তারা অনুষ্ঠান ত্যাগ করেন। কিন্তু কেন বিক্ষোভের মুখে পড়লেন সুন্দর?
Published By: Subhodeep MullickPosted: 02:53 PM Jun 15, 2026Updated: 04:31 PM Jun 15, 2026

প্যালেস্টাইন ইস্যুতে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেই হেনস্তার শিকার হলেন গুগল সিইও সুন্দর পিচাই। ভাষণ দেওয়ার জন্য তাঁর নাম ঘোষণা হতেই আসন ছাড়েন শতাধিক শিক্ষার্থী। অভিযোগ, তাঁরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে বাঁশি বাজাতে শুরু করেন এবং স্লোগান দিতে দিতে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

ঠিক কী ঘটেছে? সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন সুন্দর (Sundar Pichai)। অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার জন্য তাঁর নাম ঘোষণা হতেই বিক্ষোভের মুখে পড়েন গুগল সিইও। তাঁকে ধিক্কার দিয়ে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। এরপরই তারা অনুষ্ঠান ত্যাগ করেন। কিন্তু কেন বিক্ষোভের মুখে পড়লেন সুন্দর? জানা যাচ্ছে, ইজরায়েল সেনাবাহিনীর সঙ্গে একটি ‘প্রোজেক্ট নিম্বাস’ নামে চুক্তি করেছে গুগল। এই চুক্তির আওতায়, ইজরায়েল সরকার এবং বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এবং ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাবে।

কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এর মাধ্যমে আসলে প্যালেস্টাইনে আগ্রাসন আরও বৃদ্ধি করবে ইজরায়েলের সামরিক বাহিনী। সেখানে অভিযান এবং নজরদারি চালানোর জন্যই গুগলের সঙ্গে এই চুক্তি করেছে তারা। এরই প্রতিবাদে এদিন সরব হন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। জানা গিয়েছে, প্রায় ২০০ শিক্ষার্থী প্যালেস্টাইনের পতাকা হাতে স্লোগান দিতে দিতে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement