'হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না', আলোচনার মাঝেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। সেই হুঁশিয়ারি যে কতখানি তার প্রমাণ দিল তেহরান। হরমুজ পার হওয়ার সময় ইরানের হামলার শিকার হল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ 'এভার লাভলি'। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলা শান্তির আলোচনার পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হয়, সিঙ্গাপুরেই চলছে ইরান-আমেরিকার শান্তি আলোচনা।
রয়টর্সের রিপোর্টে অনুযায়ী, মার্কিন আধিকারিকদের তরফে জানানো হয়েছে সম্প্রতি হরমুজে এক পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার বিস্তারিত তথ্য দিয়েছে ব্রিটিশ নৌবাহিনী। তাদের মতে ওমান উপকূলের কাছে এক পণ্যবাহী জাহাজে গোলাগুলি চালানো হয়। হামলার জেরে হজাহাজের কন্ট্রোলরুম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি। হামলার বিষয়ে আমেরিকা বা ইরান কোনও পক্ষই মুখ খোলেনি। কিন্তু হামলা এমন সময়ে ঘটল যখন ইরানের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে যাওয়া জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
