shono
Advertisement
Iran

খামেনেইয়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন, যুদ্ধের মধ্যেই ২০-র তরুণ তুর্কিকে মৃত্যুদণ্ড দিল ইরান

ইরানের প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি এই মৃত্যুদণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, আগামী দিনে আরও কয়েকজন বন্দিরও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:52 PM Aug 02, 2026Updated: 04:52 PM Aug 02, 2026

গত বছরের শেষ থেকে সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয় ইরান। নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইসলামি শাসকদের বিরুদ্ধে পথে নামেন লক্ষ লক্ষ মানুষ। গ্রেপ্তার হন বহু আন্দোলনকারী। তাঁদের মধ্যেই এক তরুণ প্রতিবাদীকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিল ইরান।

Advertisement

ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণের নাম আরভিন খিরখাহ (২০)। গত জানুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা-সহ বিভিন্ন মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে গত বুধবার তাঁকে একটি নির্জন কারাগারে স্থানান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আরভিনের মৃত্যুদণ্ড ঠেকাতে শুক্রবার রাতে মরিয়া হয়ে কারাগারের বাইরে জমায়েত করেছিল তাঁর পরিবারের সদস্যরা। শেষ সাক্ষাতে আরভিন বলেন, “আমাকে ভুলে যেও না। মাতৃভূমির স্বাধীনতার জন্য রুখে দাঁড়িয়েছিলাম। আমরা যে পথ বেছে নিয়েছিলাম, তা যেন স্তব্ধ না হয়।”

ইরানের প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি এই মৃত্যুদণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, আগামী দিনে আরও কয়েকজন বন্দিরও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল - জাভাদ আজাম, মুর্তজা জামানি, মেহদি রানজার, ফারশিদ রহমানি, আলিরেজা সাঘেরি ও পুয়া সাঘেরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement