shono
Advertisement

Breaking News

US-Iran War

বাগদাদ বিমানবন্দরের কাছেও ড্রোন হামলা তেহরানের! ইরানে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

ইরাকের মার্কিন সেনা ঘাঁটির পাশাপাশি এবিলে একটি হোটেলে হামলা চালিয়েছে ইরান। নতুন করে কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
Published By: Kishore GhoshPosted: 01:06 PM Mar 04, 2026Updated: 02:11 PM Mar 04, 2026

ইরান যুদ্ধ ক্রমশ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। নতুন করে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও বিপদ ঘটানোর আগেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে। কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ইরাকের মার্কিন সেনা ঘাঁটির পাশাপাশি এবিলে একটি হোটেলে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে নতুন করে কাতারের আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় এবং কার্যকরী মার্কিন সেনা ঘাঁটি। ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়লেও দ্বিতীয়টিকে প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে আকাশেই রুখে দেওয়া গিয়েছে। এই হামলায় কেউ হতাহত হননি বলেই দাবি।

অন্যদিকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও (US-Iran War)। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানে ২০০০-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement