shono
Advertisement

Breaking News

Ali Khamenei

মৃত্যুর চার মাস পর কবর দেওয়া হবে খামেনেইকে, ইরানের ঘোষণার পরও কাটছে না মার্কিন হামলার আশঙ্কা!

১০০ দিনেরও বেশি সময় পর সমাহিত করা হচ্ছে খামেনেইকে। ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল নিরাপত্তাজনিত উদ্বেগ। যা পরিস্থিতি তাতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছিল ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে। কিন্তু সূত্রের খবর, খামেনেইয়ের মৃত্যুর পর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। আর অপেক্ষা করতে নারাজ ইরানের প্রশাসন।
Published By: Subhodeep MullickPosted: 08:08 PM Jun 13, 2026Updated: 08:08 PM Jun 13, 2026

মৃত্যুর প্রায় চার মাস কবর দেওয়া হবে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে। অবশেষে শেষকৃত্যের দিনক্ষণ ঘোষণা করল ইরান। তেহরান জানিয়েছে, আগামী ৪ জুলাই খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় প্রক্রিয়া শুরু হবে। এরপর আগামী ৯ জুলাই তাঁকে কবর দেওয়া হবে। ইরানের মাশহাদ শহরে তাঁকে সমাহিত করা হবে বলে জানা গিয়েছে। তবে তেহরানের এই ঘোষণার পরও কাটছে না মার্কিন হামলার আশঙ্কা।

Advertisement

১০০ দিনেরও বেশি সময় পর সমাহিত করা হচ্ছে খামেনেইকে। ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল নিরাপত্তাজনিত উদ্বেগ। যা পরিস্থিতি তাতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছিল ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে। কিন্তু সূত্রের খবর, খামেনেইয়ের মৃত্যুর পর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। আর অপেক্ষা করতে নারাজ ইরানের প্রশাসন। তাই অবশেষে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হচ্ছে। তবে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের দেহ বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়ে তেহরানের তরফে কিছু জানানো হয়নি। যদিও দেহের অবস্থা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে।

ইরানের এক সংবাদমাধ্যম আবার জানিয়েছিল, খামেনইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে হবে পুত্র মোজতবাকে। কিন্তু নিরাপত্তার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। এদিকে ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে একবারও তিনি জনসমক্ষে আসেননি। যার মূল কারণ হল প্রাণহানির আশঙ্কা। সাম্প্রতিক অতীতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি হামলায় বরাত জোরে বেঁচে যান মোজতবা। তবে তিনি গুরুতর আহত। তাঁর মুখ এবং পায়ে গুরুতর চোট লেগেছে। এমনকী তাঁর মৃত্যু নিয়েও জল্পনা ছড়ায়। এই আবহে জানা গেল, আগামী মাসে নিহত নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement