shono
Advertisement
Mojtaba Khamenei

'হরমুজ প্রণালী বন্ধই থাকবে', ইরানবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তায় রণংদেহি সুপ্রিম লিডার মোজতবা

বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার। অবশ্য তিনি নিজে প্রকাশ্যে আসেননি। তাঁর লেখা বার্তা ইরানের জাতীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 07:29 PM Mar 12, 2026Updated: 08:20 PM Mar 12, 2026

ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে প্রথম ভাষণেই রণংদেহি বার্তা দিলেন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। স্পষ্ট জানিয়ে দিলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনও প্রশ্নই নেই। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমেরিকার যাবতীয় সামরিক ঘাঁটি বন্ধ রাখতে হবে। নয়তো সেখানে হামলা হবেই। শত্রুদের থেকে যুদ্ধের ক্ষতিপূরণ নেবে ইরান, এমনটাও জানিয়েছেন মোজতবা। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনই আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছিলেন আলি খামেনেই। তাঁর পুত্র মোজতবাকেই বেছে নেওয়া হয়েছে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে।

Advertisement

বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার। অবশ্য তিনি নিজে প্রকাশ্যে আসেননি। তাঁর লেখা বার্তা ইরানের জাতীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। তবে অন্তরালে থেকেও আমেরিকা-ইজরায়েলকে রণংদেহি বার্তা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যের অচলাবস্থা কাটাতেও যে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মোজতবা।

বৃহস্পতিবারই হরমুজ প্রণালী থেকে ভারতমুখী জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান, এমনটাই সূত্রের খবর। তারপরেই মোজতবার হুঙ্কার। তাহলে কি ভারতমুখী অথবা ভারতীয় জাহাজ আবারও আটকে পড়বে হরমুজে? বাড়ছে ধোঁয়াশা।

দেশবাসীর উদ্দেশ্যে প্রথমবার বার্তা দিতে গিয়ে মোজতবা বলেছেন, "যুদ্ধে নিজেদের অবস্থান বজায় রাখতে হরমুজ প্রণালীকে ব্যবহার করবে ইরান। হরমুজ প্রণালী বন্ধ থাকবেই। এছাড়া এই অঞ্চলে আমেরিকার যেসব ঘাঁটি রয়েছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তা নাহলে ওই ঘাঁটিতে হামলা হবেই।" ইরানের রাজনৈতিক মহল মনে করে, আলি খামেনেইয়ের চেয়েও মোজতবার সঙ্গে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠতা বেশি। সুতরাং ইরানি সেনা মোজতবার 'আদেশ' আরও বেশি করে পালন করবে।

প্রতিবেশী দেশগুলিকে কাছে টানারও চেষ্টা করেছেন মোজতবা। তাঁর কথায়, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ইরান বন্ধুত্ব রাখতে চায়। কিন্তু সেখানে মার্কিন ঘাঁটি থাকলেই মুশকিল। মোজতবা স্পষ্ট জানিয়েছেন, ইরানের আমজনতা রক্তের দাম শত্রুদের থেকে আদায় করবে তেহরান। উল্লেখ্য, বৃহস্পতিবারই হরমুজ প্রণালী থেকে ভারতমুখী জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান, এমনটাই সূত্রের খবর। তারপরেই মোজতবার হুঙ্কার। তাহলে কি ভারতমুখী অথবা ভারতীয় জাহাজ আবারও আটকে পড়বে হরমুজে? বাড়ছে ধোঁয়াশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement