shono
Advertisement
Lebanon

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা ইজরায়েলের, সাংবাদিক-সহ ৫ জনের মৃত্যু

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইজরায়েল হামলায় প্রাণ গেল বছর ৪৩-এর এই সংবাদকর্মীর। মৃত সাংবাদিকের নাম আমাল খলিল।
Published By: Amit Kumar DasPosted: 12:23 PM Apr 24, 2026Updated: 12:23 PM Apr 24, 2026

যুদ্ধবিরতির মাঝেই ফের হামলা লেবাননে। ঝরল রক্ত। প্রাণ গেল অন্তত পাঁচ জনের। ইজরায়েলের এই হামলায় মৃত্যু হয়েছে এক সংবাদ কর্মীরও। মৃত সাংবাদিকের নাম আমাল খলিল। যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইজরায়েল হামলায় প্রাণ গেল বছর ৪৩-এর এই সংবাদকর্মীর।

Advertisement

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে এই হামলা নতুন করে লেবাননের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইজরায়েল আত-তিরিতে একটি গাড়িতে হামলা চালায়। ওই গাড়িতে থাকা দুজনেরই মৃত্যু হয়। যদিও ইজরায়েলি সেনার দাবি, যে দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে সেগুলি হেজবোল্লার ব্যবহৃত একটি ভবন থেকে বের হয়েছিল। একই গ্রামের একটি ভবনে ইজরায়েল বিমান হানা চালালে দু’জন সাংবাদিক আহত হন এবং ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাঁদের মধ্যেই ছিলেন আল আখবারে কর্মরত সাংবাদিক আমাল খলিল। ওই ভবনের নিচেই মৃত অবস্থায় পাওয়া যায় খলিলকে।

ইজরায়েল বিমান হানা চালালে দু’জন সাংবাদিক আহত হন এবং ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাঁদের মধ্যেই ছিলেন আল আখবারে কর্মরত সাংবাদিক আমাল খলিল।

প্রশাসনের তরফেও মেনে নেওয়া হয়েছে, ‘আত-তিরি-তে একটি গাড়িতে ইজরায়েলি ড্রোন হামলার পর আমাল খলিল ও জয়নাব ফারাজ ঘটনাস্থলে গিয়েছিলেন।’ ভবনের নিচে খলিল ও তাঁর সহকর্মী চাপা পড়ার পর অনেকক্ষণ তাঁদের খোঁজে তল্লাশি চালায় রেডক্রস। কিন্তু এক টানা ইজরায়েলি হামলা চলতে থাকায় সেই তল্লাশির কাজ ব‌্যাহত হচ্ছিল বারে বারে। অ‌্যাম্বুল‌্যান্সও ঢুকতে বাধা পেয়েছে। লেবাননের তথ‌্য মন্ত্রী পল মার্কোস জানিয়েছেন, “আমরা অত‌্যন্ত কঠোর ভাষায় এই নিন্দনীয় হামলার প্রতিবাদ করছি। সংবাদ মাধ‌্যম কর্মীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় তার দাবিও রাখছি আমরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement