হেজবোল্লাকে দুরমুশ করতে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে পা রাখল ইজরায়েল সেনা। দক্ষিণ লেবাননে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখল করেছে নেতানিয়াহুর বাহিনী। এই পাহাড়ের চূড়ায় রয়েছে ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ। ৪৪ বছর পর সেই দুর্গে উঠেছে ইজরায়েলের পতাকা। গত ২৬ বছরের ইতিহাসে এই প্রথমবার লেবাননের এতখানি ভিতরে প্রবেশ করল ইজরায়েল সেনা।
জানা যাচ্ছে, এই অঞ্চল দখলের লক্ষ্যে গত কয়েকদিন ধরে লেবাননের নাবাতিয়ে শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিমান হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। জানা যায়, এই অঞ্চল হেজবোল্লাদের অন্যতম ঘাঁটি। মার্চের শুরুতে ইজরায়েল ও হেজবোল্লার যুদ্ধ শুরুর পর এই অঞ্চল ও পাহাড়ের উপরে থাকা ঐতিহাসিক দুর্গ দখল ইজরায়েলের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ইজরায়েল সেনার আরবি ভাষার মুখপাত্র এক্স হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে দুর্গের উপরে উড়ছে ইজরায়েলের পতাকা। দুর্গের বাইরে টহলে রয়েছেন ইহুদি সেনা সদস্যরা।
ইজরায়েল সেনার আরবি ভাষার মুখপাত্র এক্স হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে দুর্গের উপরে উড়ছে ইজরায়েলের পতাকা। দুর্গের বাইরে টহলে রয়েছেন ইহুদি সেনা সদস্যরা।
এর আগে ১৯৮২ সালে এই দুর্গ দখল করেছিল ইজরায়েল সেনা। ২০০০ সালে ইজরায়েল থেকে সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত এই অঞ্চল ছিল ইজরায়েলের দখলে। এই অঞ্চল দখল প্রসঙ্গে ইজরায়েল সেনা জানিয়েছে, ইজরায়েলের সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে হেজবোল্লার ঘাঁটি ধ্বংস করা অত্যন্ত জরুরি ছিল। এবং সেনার এই অভিযান যে আগামী দিনে আরও বড় পরিসরে চালানো হবে সে বার্তাও দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে।
জানা যাচ্ছে, এই অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বেউফোর্ট রিজ এবং ওয়াদি সালুকি নদী এলাকায় স্থল অভিযান চালানো হয়, যেখানে হেজবোল্লার ঘাঁটি ধ্বংস এবং তাদের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ইজরায়েল সেনার দাবি, অভিযানের সময় সেনাবাহিনীকে সীমান্তবর্তী মেতুলার বিপরীতে লিতানি নদীর ৯০ ডিগ্রি বাঁক অতিক্রম করে দুর্গটির দিকে অগ্রসর হয়।
