shono
Advertisement
Benjamin Netanyahu

'আমি মেসিদের সমর্থক, ভামোস আর্জেন্টিনা', বিশ্বকাপ ফাইনালের আগে ঘোষণা নেতানিয়াহুর

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তিনি একা নন, তাঁর বিশ্বাস, ইজরায়েলের বেশির ভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষে থাকবে।
Published By: Kishore GhoshPosted: 03:59 PM Jul 19, 2026Updated: 04:15 PM Jul 19, 2026

রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন। তিনি কিন্তু 'বন্ধু' আর্জেন্টিনার সমর্থক। সোমবার জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তিনি একা নন, তাঁর বিশ্বাস, ইজরায়েলের বেশির ভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষে থাকবে।

Advertisement

রবিবার ভারতীয় সময় গভীর রাতে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে গতবারের বিশ্বচাম্পিয়ান লিও মেসির আর্জেন্টিনা। ঠিক তার আগের দিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ইজরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি উপহার দেন। সেই ছবি ও ভিডিও প্রকাশ্য এসেছে। সেখানে দেখা গিয়েছে, নেতনিয়াহুর হাতে আর্জেন্টিনার জার্সি। পরে হাতে করে একটি ফুটবল নিয়েও নাড়াচাড়া করতে দেখা গিয়েছে তাঁকে।

রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইর একটি অডিও বার্তা শোনান নেতানিয়াহুকে। সেখানে মিলেইকে বলতে শোনা গিয়েছে, "আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।" পালটা নেতানিয়াহু বলেন, "হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, বিভিন্ন ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি। আগামিকালও করব। শুভকামনা।"

এখানেই না থেমে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, "লোকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার মনে হয়, ইজরায়েলের বেশির ভাগ নাগরিক আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।" উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইজরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মিলেই। তারই প্রতিফলন দেখা গেল ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement