shono
Advertisement
Benjamin Netanyahu’s Son

গুপ্তহত্যার ষড়যন্ত্র ইরানের! তড়িঘড়ি আমেরিকা থেকে ফেরানো হল নেতানিয়াহুর পুত্রকে

গত সপ্তাহে একটি ইজরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, তাঁর এক পুত্রকে হত্যার চেষ্টা করেছে ইরান। বলেছিলেন, “এটি অবিশ্বাস্য ঘটনা। ইরান আমার এক ছেলেকেও নিশানা করেছিল। তাঁকে হত্যার চেষ্টা করেছিল।” তবে তবে দুই পুত্রের মধ্যে কোন পুত্রের কথা বলেছিলেন, তা তিনি স্পষ্ট করেননি।
Published By: Subhodeep MullickPosted: 12:11 PM Sep 03, 2026Updated: 05:20 PM Sep 03, 2026

প্রাণনাশের আশঙ্কা! তড়িঘড়ি আমেরিকা থেকে ফিরিয়ে আনা হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠপুত্র (Benjamin Netanyahu’s Son) ইয়াইর নেতানিয়াহুকে। এমনটাই জানিয়েছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’। তবে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি।

Advertisement

গত সপ্তাহে একটি ইজরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, তাঁর এক পুত্রকে হত্যার চেষ্টা করেছে ইরান। বলেছিলেন, “এটি অবিশ্বাস্য ঘটনা। ইরান আমার এক ছেলেকেও নিশানা করেছিল। তাঁকে হত্যার চেষ্টা করেছিল।” তবে তবে দুই পুত্রের মধ্যে কোন পুত্রের কথা বলেছিলেন, তা তিনি স্পষ্ট করেননি। ‘শিন বেত’ একটি বিবৃতি জানিয়েছে, ইয়াইর নেতানিয়াহুর প্রাণনাশের আশঙ্কা ছিল। তাই নিরাপত্তা দলের সঙ্গে তাকে জরুরি ভিত্তিতে ইজরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’ দাবি করেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ফ্লোরিডায় থাকাকালীন নেতানিয়াহুর পুত্রের উপর গুপ্তহত্যার ষড়যন্ত্র হয়েছিল। এরপরই ইজরায়েলের গোয়েন্দা সংস্থা বিষয়টি মার্কিন সরকারকে অবহিত করে। ‘নিউজম্যাক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়াইরকে অবিলম্বে ফ্লোরিডা ত্যাগ করে ইজরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁর সঙ্গে একটি ইজরায়েলি নিরাপত্তা দল ছিল।

উল্লেখ্য, নেতানিয়াহুর মোট ৩ সন্তান রয়েছে। তাঁর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহুর বয়স ৩৫ বছর। তিনি কয়েকবছর ধরেই আমেরিকার ফ্লোরিডায় বাস করছিলেন। তিনি ইজরায়েলের নিরাপত্তা বিভাগ ‘শিন বেতে’র নিরাপত্তা পান। তাঁর ছোট ছেলে আভন ইজরায়েলে থাকলেও প্রচার বিমুখ। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি তাঁকে। এছাড়া নেতানিয়াহুর এক কন্যাও রয়েছে। তাঁর নাম নোয়া নেতানিয়াহু-রথ। তিনি জেরুজালেমের বাসিন্দা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement