shono
Advertisement
Donald Trump

'আত্মসম্মানে লাগছে না?' ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো চিফকে কড়া প্রশ্ন ডেনমার্কের সাংবাদিকের!

এমন 'খোঁচা'র মুখেও ট্রাম্পের পক্ষেই মুখ খুলেছেন মার্ক রুট।
Published By: Biswadip DeyPosted: 06:17 PM Jul 09, 2026Updated: 08:08 PM Jul 09, 2026

তুরস্কে ন্যাটো সম্মেলনে ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের এক ফাঁকে ন্যাটো চিফ মার্ক রুটের সঙ্গে বৈঠক করতেও দেখা গেল তাঁকে। আর বৈঠক ঘিরেই প্রশ্নের মুখে পড়লেন মার্ক। ডেনমার্কের এক সাংবাদিক প্রশ্ন তুললেন তাঁর 'আত্মসম্মান' নিয়ে। স্বাভাবিক এতে অস্বস্তিতে পড়লেন মার্ক রুট।

Advertisement

এক সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। তিনি বলেন, ''আপনি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পাশে এমন মুহূর্তে বসে রয়েছেন, যখন উনি গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন কিংবা স্পেনের মতো মিত্র দেশের উপরে চড়াও হওয়ার কথা বলছেন। এমন সব বিষয় যা হয়তো পুরনো মার্ক রুটের পছন্দ হত না। সেখানে বসে থেকেও কোনও কথা না বলাটা কি আপনার আত্মসম্মানবোধের ওপর আদৌ কোনও প্রভাব ফেলে?''

জবাবে ন্যাটো প্রধান মূল প্রসঙ্গ থেকে কিছুটা সরে যান। বলেন, "আপনি জানেন... যখন প্রশংসা প্রাপ্য হয় তখন আমি তা স্বীকার করে নিই। আর আমার মতে, ন্যাটো যে আজ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, সেজন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা উচিত।" তিনি আরও বলেন, "অবশ্যই এর পেছনে রুশ হুমকি ও ইউক্রেন যুদ্ধের ভূমিকা রয়েছে। তবে এর একটি বড় কারণ হল প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি বিষয়ের বাস্তবায়ন করেছেন যা আইজেনহাওয়ারের সময় থেকেই আমেরিকা অর্জনের চেষ্টা করে আসছিল। সেটা হল আমেরিকা ও ইউরোপের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের সমতা আনা। আর এটাই ইউরোপকে আরও শক্তিশালী করে তোলে। পাশাপাশি, অংশীদার হিসেবে আমেরিকার কাছে ইউরোপের গুরুত্বও বাড়িয়ে দেয়।"

প্রসঙ্গত, গ্রিনল্যান্ড দখলে নাছোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়। এই পরিস্থিতিতে ন্যাটো সম্মেলনেই ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। বলেছেন স্পেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও। এহেন বিতর্কে পরিস্থিতিতে ন্যাটো চিফও বুঝিয়ে দিলেন, তিনি ট্রাম্পের পাশেই রয়েছেন। যাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement