shono
Advertisement
US Strikes Iran

ইরানে হামলার পক্ষে মাত্র ২৭% মার্কিন নাগরিক, বিপক্ষে ৪৩%! সমর্থন করছেন না ট্রাম্পের দলেরই অনেকে

ইরানে হামলা চালিয়ে ঘরেই প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণ নাগরিকদের প্রতি চারজনের মধ্যে তিনজনই মার্কিন প্রেসিডেন্টের ইরান-নীতিকে সমর্থন করছেন না। অন্তত তেমনটাই উঠে এল সাম্প্রতিক একটি সমীক্ষায়।
Published By: Saurav NandiPosted: 03:41 PM Mar 02, 2026Updated: 04:12 PM Mar 02, 2026

ইরানে হামলা চালিয়ে ঘরেই প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণ নাগরিকদের প্রতি চারজনের মধ্যে তিনজনই মার্কিন প্রেসিডেন্টের ইরান-নীতিকে সমর্থন করছেন না। অন্তত তেমনটাই উঠে এল সাম্প্রতিক একটি সমীক্ষায়। শুধু তা-ই নয়, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অনেকেও ইরানের হামলার সিদ্ধান্তকে মানতে পারছেন না।

Advertisement

গত শনিবার ইরানে যৌথ ভাবে হামলা চালায় আমেরিকা (US Strikes Iran) এবং ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ একাধিক শীর্ষনেতার। এই আবহে একটি সমীক্ষা করেছে মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স। রবিবার পর্যন্ত এই অনলাইন সমীক্ষা চালানো হয়। অংশ নেন আমেরিকার বিভিন্ন প্রান্তের ১,২৮২ জন। তাতে দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের মাত্র ২৭ শতাংশ ইরানে মার্কিন হামলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ। আর ৩০ শতাংশ নীরব ছিলেন।

শুধু ইরান নয়, সম্প্রতি ভেনেজুয়েলা, সিরিয়া এবং নাইজেরিয়ার মতো দেশেও সম্প্রতি সামরিক অভিযানের পথে হেঁটেছিলেন ট্রাম্প। সমীক্ষায় দেখা গিয়েছে, এই বিষয়টি নজরে রেখে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ মনে করছেন, আমেরিকার স্বার্থরক্ষায় সামরিক অভিযানেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। যাঁরা এই মতামত দিয়েছেন, তাঁদের মধ্যে ডেমোক্র্যাটের সংখ্যাই ৮৭ শতাংশ। ২৩ শতাংশ রিপাবলিকানও এই মত সমর্থন করেছেন। শুধু তা-ই নয়, ট্রাম্পের দলের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত ৪২ শতাংশ জানিয়েছেন, মার্কিন সেনার ক্ষতি হলে তাঁরা ইরানে হামলাকে সমর্থন করবেন না। প্রসঙ্গত, ইরানে হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে রবিবার স্বীকার করেছে আমেরিকা।

ইরানে আমেরিকার হামলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ হয়েছে রবিবারই। হোয়াইট হাউসের বাইরে এবং টাইমস স্কোয়ারে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। দাবি, মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ট্রাম্প ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন এবং ইরান আক্রমণ করেছেন। যদিও খামেনেইয়ের মৃত্যুর পর আমেরিকার ইরানি নাগরিকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement