shono
Advertisement

স্তনের সৌন্দর্যেই বাজিমাত, ১১ জনকে টেক্কা দিয়ে সেরা এই চিনা সুন্দরী

দেখুন তাঁর আরও ছবি। The post স্তনের সৌন্দর্যেই বাজিমাত, ১১ জনকে টেক্কা দিয়ে সেরা এই চিনা সুন্দরী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Aug 16, 2017Updated: 12:34 PM Oct 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর সৌন্দর্য তাঁর অঙ্গেই ফুটে ওঠে। বিশেষ করে বক্ষদেশে। বেশিরভাগ ক্ষেত্রে নারীর স্তনের বিচারেই নির্ধারিত হয় তাঁর সৌন্দর্যের মাপকাঠি। কিন্তু তা নিয়ে প্রতিযোগিতা কী হতে পারে? দেশের নাম চিন হলে অবশ্যই হতে পারে। হয়েওছে। সম্প্রতি প্রতিবেশী দেশে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ব্রেস্ট মডেল প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিলেন ১১ জন চিনা সুন্দরী।

Advertisement

[স্বাধীনতা দিবসে এই কাজ করেই সাড়া ফেললেন শ্বেতা]

তবে সকলকে হারিয়ে সেরা স্তনের অধিকারীর শিরোপা জিতে নিয়েছেন ২৩ বছরের লিউ কিয়ানকিয়ান। নিজের এই জয়ে নিজেই অবাক হয়েছেন লিউ। কারণ সুন্দরী হলেও নিজের স্তনযুগলকে কখনই সুন্দর মনে করতেন না তিনি। কিন্তু তার বিচারেই আজ চিনের সেরা সুন্দরীদের তালিকায় পড়ে গিয়েছেন তিনি।

মডেল হওয়ার ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল লিউর। আর ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শোয়ের অন্ধ ভক্ত তিনি। হাই প্রোফাইল এই ফ্যাশন শোয়ে হাঁটেন স্বল্পবসনা মডেলরা। সেই শো দেখেই ক্যাটওয়াক শিখেছেন বলে জানান ৫ ফুট ৯ ইঞ্চির মডেল।

জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড?

স্তনের মাপের নিরিখে নারীর সৌন্দর্য বিচারের এই প্রতিযোগিতা নিয়ে আলোচনা কম হয়নি।  শালীনতা ভঙ্গের দায়ে এর বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে। তবে অনেকে আবার এমন মুক্ত চিন্তাধারার প্রশংসাও করেছেন। এমন আলোচনা-সমালোচনা যে শুনতে হবে তা আগে থেকেই জানতেন লিউ। এ নিয়ে এখন আর খুব একটা বেশি মাথা তিনি ঘামাচ্ছেন না। এখন তাঁর একটাই লক্ষ্য, যে ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো দেখে তিনি বড় হয়েছেন সেই হাই প্রোফাইল রেড কার্পেটে একবার হাঁটা।

The post স্তনের সৌন্দর্যেই বাজিমাত, ১১ জনকে টেক্কা দিয়ে সেরা এই চিনা সুন্দরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার