shono
Advertisement

Breaking News

US Iran Tensions

'টার্গেট লকড, সকলকে ডুবিয়ে মারব', মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের

রেজাইয়ের দাবি, 'আমেরিকার সব রণতরী ইরানের নিশানায় রয়েছে। বন্দরে অবরোধের কোনওরকম চেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সব ডুবিয়ে দেওয়া হবে।'
Published By: Amit Kumar DasPosted: 06:52 PM Apr 16, 2026Updated: 07:14 PM Apr 16, 2026

হরমুজে মার্কিন নৌসেনা অবরোধ করলে সব তছনছ করে দেওয়া হবে। কড়া সুরে এবার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক পরামর্শদাতা মোহসেন রেজাই। তাঁর দাবি, আমেরিকার (US) সব রণতরী ইরানের (Iran) নিশানায় রয়েছে। বন্দরে অবরোধের কোনওরকম চেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সব ডুবিয়ে দেওয়া হবে।

Advertisement

সম্প্রতি ইরানের সরকারি সংবাদমাধ্যম 'প্রেস টিভি'কে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, 'আমেরিকার তরফে ইরান অবরোধের চেষ্টা পুরোপুরি বিফল হয়েছে। যদি আমেরিকা কোনওরকম তৎপরতা দেখায় তবে মুখের উপর জবাব দিতে আমদের সেনাবাহিনী প্রস্তুত। ওদের তরফে হরমুজ খোলার চেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, এবার অবরোধের চেষ্টাও ব্যর্থ হবে।' সংবাদমাধ্যমকে রেজাই বলেন, "ইরানের সেনাবাহিনী আমেরিকার এই অবরোধকে কোনওভাবেই সফল হতে দেবে না। পালটা জবাব দিতে আমরা পুরোদমে প্রস্তুত।"

রেজাই বলেন, "ইরানের সেনাবাহিনী আমেরিকার এই অবরোধকে কোনওভাবেই সফল হতে দেবে না। পালটা জবাব দিতে আমরা পুরোদমে প্রস্তুত।"

রেজাইয়ের এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, ইরানের বন্দরগুলি অবরোধ প্রক্রিয়া সফল হয়েছে। মার্কিন বাহিনী হরমুজ-সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথগুলিতে সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, অভিযান শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে মার্কিন সেনা ইরানের সঙ্গে সমস্ত সামুদ্রিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তবে সেই দাবি খারিজ করে এবার ইরানের তরফে জানানো হল, কোনও রকম অবরোধের চেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সমস্ত মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া হবে।

প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী, আমেরিকা ইজরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। ইসফাহানে ইউরেনিয়াম বাজেয়াপ্ত করতে প্যারাট্রুপার মোতায়েনের চেষ্টাও চালাচ্ছে। তবে রেজাই বলেন, শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতি কোনওভাবেই কার্যকর হবে না। সমস্ত চুক্তি ও আমাদের অধিকার পূরণ এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করা হলে তবেই যুদ্ধবিরতি অর্থবহ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement