shono
Advertisement
Nepal

ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও

নেপালে প্রকৃতির তাণ্ডব ও একের পর এক অমানবিক ভিডিওর মাঝে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিশুর ভিডিও মন কেড়ে নিল নেটিজেনদের।
Published By: Amit Kumar DasPosted: 09:23 PM Aug 29, 2026Updated: 09:24 PM Aug 29, 2026

মিরাকল বোধহয় একেই বলে। প্রকৃতির রুদ্র তাণ্ডবের পর ৪৮ ঘণ্টা ধরে কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল এক দুধের শিশু। সম্প্রতি তাকে উদ্ধার করল নেপালের সেনাবাহিনী। নেপালে প্রকৃতির তাণ্ডব ও একের পর এক অমানবিক ভিডিওর মাঝে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিশুর ভিডিও মন কেড়ে নিল নেটিজেনদের। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুকে।

Advertisement

২ মিনিট ২৭ সেকেন্ডের এই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্মল প্রসাই নামে এক ব্যক্তি। দেখা যাচ্ছে, কাদামাটি ও জঞ্জালের মধ্যে আটকে রয়েছে এক শিশু। তাকে সেখান থেকে বের করে আনছে সেনাবাহিনী। জল-কাদা অনাহারে অত্যন্ত বেহাল শিশুটি কাঁদছে। শিশুটিকে কোলে করে বের করে আনার পর যত্ন সহকারে তার শরীর মুছিয়ে দেন জওয়ানরা। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটিকে চামচে করে জল ও খাবার খাওয়ানো হচ্ছে। নেপালের ভয়াবহ বন্যার ৪৮ ঘণ্টা পর শিশুটিকে জীবিত খুঁজে অলৌকিকের চেয়ে কম কিছু নয়। সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটি। শিশুটিকে উদ্ধারের জন্য নেপালে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে সময় যত গড়াচ্ছে নেপাল বিপর্যয়ের ক্ষত আরও স্পষ্ট হতে শুরু করেছে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ। বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সেখানে নিখোঁজ ৩২০ জন ভারতীয়। এছাড়াও তিব্বত সীমান্তের আশপাশে আটকে পড়েছেন আরও অনেকে। কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তার বার্তা দিয়েছে দিল্লি। শনিবার নেপাল উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দলগুলিকে নেপালে প্রবেশের অনুমতি দিয়েছিল। এরপরে ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে সহায়তাকারী দলগুলি আসতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement