shono
Advertisement
Nepal youth protest

নেপালে ফের জেন-জি বিদ্রোহ! প্রধানমন্ত্রী বলেন্দ্রর ইস্তফার দাবিতে 'আত্মাহুতি' তিন যুবকের

নতুন সরকারের এক বছর পার করার আগেই ফের বিদ্রোহের আগুনে জ্বলে উঠল ভারতের প্রতিবেশী। বলেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে নেপালের জেন-জি।
Published By: Amit Kumar DasPosted: 04:50 PM Jul 12, 2026Updated: 04:54 PM Jul 12, 2026

বিরাট জনরোষ, নির্বাচিত সরকারকে উপড়ে ফেলার পর, আশা ছিল দুর্নীতি, স্বজনপোষণকে চিরতরে মুছে নতুন করে সেজে উঠবে নেপাল। ঘুঁচবে বেকারত্ব। তবে নতুন সরকারের এক বছর পার করার আগেই ফের বিদ্রোহের আগুনে জ্বলে উঠল ভারতের প্রতিবেশী। বলেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে নেপালের জেন-জি। বলেন্দ্রর ইস্তফার দাবিতে গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

Advertisement

নেপালের জেন-জি আন্দোলনের প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। বর্তমানে তিনিই এখন দেশের প্রধানমন্ত্রী পদে। তবে যুব সমাজের অভিযোগ দেশবাসীর মনে যে আশা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এতদিনেও তা পূরণ করতে তিনি ব্যর্থ। জেন-জি নেপাল সংগঠনের অভিযোগ প্রধানমন্ত্রী শাহ জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। সংগঠনটির দাবি অনুযায়ী, দেশের যুবকদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাজেট ও নীতিমালা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এই সরকার। এরই প্রতিবাদে নতুন করে বিদ্রোহ শুরু করেছে সেখানকার যুবসমাজ।

গত কয়েকদিন ধরে কাঠমান্ডুর রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নেপালের যুবসমাজ। পরপর তিন দিনে গায়ে আগুন দিয়েছেন তিন যুবক।

গত কয়েকদিন ধরে কাঠমান্ডুর রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নেপালের যুবসমাজ। পরপর তিন দিনে গায়ে আগুন দিয়েছেন তিন যুবক। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। এই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়িয়ে বলেন্দ্র সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস। রাষ্ট্রের ব্যর্থতার জেরেই এই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত বছর নেপালে জেন জি বিদ্রোহ ভয়াবহ আকার নেওয়ার আগে ২০২৩ সালে একইভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আত্মহত্যার ঘটনা ঘটে। প্রেম আচার্য নামে এক যুবকের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। এবার সমালোচনার মুখে খোদ তিনি।

উল্লেখ্য, গত বছর নেপালে জেন-জি বিদ্রোহ ও প্রাক্তন কেপি শর্মা ওলির সরকারের পতনের অন্যতম কারিগর ছিলেন বলেন্দ্র শাহ। গত বছরের সেপ্টেম্বরে তাঁর গান সাড়া ফেলে দেয় যুবসমাজের মধ্যে। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, বেকারত্ব, দুর্নীতি ও বেহাল অর্থনীতির বিরুদ্ধে জনরোষে ছারখার হয় ওলির সরকার। সরকারকে উৎখাত করার পর ৫ মার্চ ফের নির্বাচন হয় নেপালে। এই নির্বাচনে ওলিকে পরাজিত করে জয়ী হন বলেন্দ্র শাহ। মাত্র ৩৫ বছরে দেশের প্রধানমন্ত্রীও হন। তবে এক বছর পার হওয়ার আগেই এবার জনরোষের মুখে খোদ বলেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement