shono
Advertisement

রাতের অন্ধকারে কোন আতঙ্ক গ্রাস করে এই হাইওয়েকে?

জানলে শিউরে উঠবেন৷ The post রাতের অন্ধকারে কোন আতঙ্ক গ্রাস করে এই হাইওয়েকে? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:33 PM Jun 26, 2017Updated: 03:37 PM Jun 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে হাইওয়ের উপর দিয়ে গাড়ি জোর গতিতে ছুটে চলেছে৷ আপনি ভিতরে বসে৷ চারদিক নিঃস্তব্ধ৷ আর তারই মধ্যে যদি এমন কোনও অলৌকিক ঘটনা ঘটে, যা আপনি স্বপ্নেও ভাবেননি! তখন অনুভূতিটা ঠিক কেমন হবে বলুন তো? নিশ্চয়ই ভয়ঙ্কর! আবার অনেকে বলবেন রোমহর্ষক৷ হাইওয়ের উপর দিয়ে গাড়িতে করে যাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনারও আছে৷ কিন্তু এমন কোনও রাস্তায় গিয়ে কখনও পড়েছেন কি, যেখানে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে? তাও আবার অদ্ভুত অজানা কোনও কারণে! ওয়েকহার্ট পার্কওয়ে রোডে এমন কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷ যা শুনলে গা শিউরে ওঠে৷

Advertisement

[২৫ ফুট উঁচু গন্ডোলা থেকে পড়ে গেল কিশোরী, তারপর…]

অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন না, এমন মানুষ হাজারও রয়েছেন৷ কিন্তু ওই রাস্তায় গেলেই কিছু না কিছু কাণ্ড ঘটে সকলের সঙ্গে৷ যাকে কোনওভাবেই কাকতালীয় বলা সম্ভব নয়৷ কথা হচ্ছে নিউ সাউথ ওয়েলসের সিফোর্থ থেকে নরাবিন যাওয়ার রাস্তা নিয়ে৷ এই পথে এলে হঠাৎই গাড়ির উইন্ডস্ক্রিন ওয়াইপারগুলি কাজ করা বন্ধ করে দেয়৷ ফলে বৃষ্টি হলে চূড়ান্ত বিপাকে পড়েন যাত্রীরা৷ শুধু তাই নয়, গাড়ির দরজা নিজে থেকেই লক আর আনলক হতে থাকে৷ রেডিও হয় নিজে থেকেই বন্ধ হয়ে যায়, নয়তো চালু হয়ে যায়৷ চলন্ত গাড়িতে এসব তো আর দুষ্টুমি করে কেউ ঘটিয়ে দিয়ে যায় না! তাই নির্জন ওই হাইওয়ে সাধারণত এড়িয়ে চলারই চেষ্টা করেন গাড়িচালকরা৷

ওয়েকহার্ট পার্কওয়ে রোডে দুর্ঘটনার কথা প্রায়ই শিরোনামে উঠে আসে৷ সে বিষয়টিকে তাও যুক্তি দিয়ে মেনে নেওয়া যায়৷ কিন্তু যুক্তি-তর্কের উর্ধ্বেও নানাকাণ্ডের সাক্ষী থেকেছেন এই পথের যাত্রীরা৷ এক চালক বলছিলেন, “রাত তিনটের ঘটনা৷ পথচারীদের রাস্তা পারাপারের সময় তাঁদের সঙ্গে সবুজ আভাযুক্ত এক ব্যক্তিকে দেখেছিলাম৷ কিন্তু সে রক্তমাংসের মানুষ ছিল না৷” শোনা যায়, হাইওয়ে দিয়ে মোটরবাইকে যাঁরা যান, তাঁদের লুকিং গ্লাসে ভেসে ওঠে দুই মহিলার ভয়ঙ্কর মুখ৷ ৫০ বছর আগে নাকি দু’জনের একজন এই পথেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন৷ অন্যজন প্রায় একইভাবে প্রাণ হারান ১৯৭০ সালে৷ এ সব ঘটনাই ঘটে গভীর রাতের আঁধারে৷ কেউ সেই ঘটনার সাক্ষী থেকে যান, তো কারও সেই পথ থেকে আর ফেরাই হয় না৷ তাই সাবধান, শুধু সাহসিকতায় ভর দিয়ে ওই পথ পেরোতে যাবেন না৷ জীবন প্রিয় হলে অন্য রাস্তা বেছে নেওয়াই শ্রেয়৷

[তিন বছর পর আইএস ‘মুক্ত’ মসুল মাতল ইদ উদযাপনে]

The post রাতের অন্ধকারে কোন আতঙ্ক গ্রাস করে এই হাইওয়েকে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার