shono
Advertisement

১৪৬ বছর বয়সে প্রয়াত বিশ্বের ‘প্রবীণতম’ব্যক্তি

সবার পছন্দের লোক ছিলেন গ্রান্ডপা ঘাটো।
Posted: 05:36 PM May 02, 2017Updated: 12:07 PM May 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪৬ বছর বয়সে মারা গেলেন নিজেকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে দাবি করা ইন্দোনেশিয়ার সদিমেদজ (গ্রান্ডপা ঘাটো)। বিবিসি সূত্রে খবর, বেশ কয়েকদিন রোগে ভোগার পর বার্ধ্যক্যজনিত কারণে সোমবার মৃত্যু হয় তাঁর।

Advertisement

গ্রান্ডপা ঘাটোর কাছে থাকা নথিতে বলা হয়েছে তাঁর জন্ম হয়েছিল ১৮৭০ সালের ডিসেম্বর মাসে। যদিও ১৯০০ সাল থেকে ইন্দোনেশিয়া জন্ম পঞ্জীকরণ শুরু হয়। তবে তাঁর কাছে থাকা নথিকে বৈধ বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। তাঁর নাতি বিবিসিকে জানিয়েছেন, ১২ এপ্রিল শারীরিক অসুস্থতার জন্য ঘাটোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে কয়েকদিন পরই বাড়ি ফিরে আসেন তিনি। তার পর থেকেই খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি। প্রায় দেড় শতাব্দীর তাঁর ঝুলিতে জাপানি আগ্রাসন থেকে শুরু করে দু’টি বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলির অভিজ্ঞতা ছিল।

[এই ছবিতেই লুকিয়ে রয়েছেন নগ্ন মডেল, পাচ্ছেন দেখতে?]

এলাকায় সবার পছন্দের লোক গ্রান্ডপা ঘাটোর চার জন স্ত্রী ছিল। তাদেঁর কেউই এখন জীবিত নেই। মৃত্যুর পর ঘাটো রেখে গেলেন ৫ সন্তান, ১২ নাতি-নাতনি এবং তাঁদের ৩১ জন সন্তানকে নিয়ে প্রায় চার প্রজন্ম। উল্লেখ্য, তাঁর মৃত্যুর পর এবার বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হচ্ছেন জামাইকার ভায়োলেট ব্রাউন নামের এক মহিলা। তাঁর বয়স ১১৭ বছর।

[সাইনার পর এবার বলিউডে তৈরি হচ্ছে সিন্ধুর বায়োপিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার