shono
Advertisement

Breaking News

Pakistan

‘হাফিজ সইদ, মাসুদ আজহারের জন্য লড়াই করেছিল সেনা’, সিঁদুর বর্ষপূর্তিতে ‘স্বীকারোক্তি’ পাক নেতার!

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি।
Published By: Subhodeep MullickPosted: 04:55 PM May 05, 2026Updated: 04:55 PM May 05, 2026

পাকিস্তান আছে পাকিস্তানেই। দেশটি যে জঙ্গিদের মদতদাতা, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির আগে বিরাট ‘স্বীকারোক্তি’ এক পাক নেতার। তাঁর দাবি, হাফিজ সইদ এবং মাসুদ আজহারের মতো ব্যক্তিদের জন্যই লড়াই করেছিল পাক সেনা।

Advertisement

সূত্রের খবর, পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার একটি অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিলেন ওই পাক নেতা শাহির সিয়ালভি। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “এই প্রথমবার পাক সেনাবাহিনী হাফিজ সইদ এবং মাসুদ আজহারের জন্য লড়াই করেছিল। মুরিদক এবং বাহাওয়ালপুরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল ভারত। মৃত্যু হয়েছিলে অনেকের। তাঁরা মুক্তিযোদ্ধা ছিলেন। এই বার্তা দেওয়ার জন্যই পালটা জবাব দিয়েছিল পাক সেনা।” 

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement