shono
Advertisement

নগ্ন করেই তল্লাশি সমস্ত পাক নাগরিকদের, মার্কিন বিমানবন্দরে জারি নির্দেশিকা 

লজ্জা ঢাকতে মরিয়া পাকিস্তান। The post নগ্ন করেই তল্লাশি সমস্ত পাক নাগরিকদের, মার্কিন বিমানবন্দরে জারি নির্দেশিকা  appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Mar 31, 2018Updated: 09:47 AM Apr 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছে পাকিস্তান। সন্ত্রাসবাদকে উসকানি দেওয়ার ফল এবার হাতেনাতে থুড়ি ‘জামায় কাপড়ে’ পেতে চলেছে পাক নাগরিকরা। ইতিমধ্যে পাক নাগরিকদের নিয়ে এক বিশেষ নির্দেশিকা জারি করেছে আমেরিকার ‘হোমল্যান্ড সিকিউরিটি’। সেখানে বলা হয়েছে মার্কিন বিমানবন্দরগুলিতে নগ্ন করে তল্লাশি নেওয়া হবে পাক নাগরিকদের। এই বিষয়ে আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তল্লাশিতে যেন কোনও গাফিলতি না করা হয়। এহেন নির্দেশে বেজায় বিপাকে পাক যাত্রীরা।

Advertisement

[সিরিয়া থেকে দ্রুতই সরবে মার্কিন সেনা, ঘোষণা ট্রাম্পের]

কয়েকদিন আগেই আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরে চূড়ান্ত হেনস্তার মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি। জামা কাপড় খুলে তাঁর তল্লাশি নেওয়া হয়। সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হয়েও মার্কিন সুরক্ষা ব্যবস্থা তাঁকে রেয়াত করেনি। একইভাবে এবার থেকে জঙ্গি যোগের আশঙ্কায় প্রত্যেক পাকিস্তানি নাগরিকের জামা কাপড় খুলে তল্লাশি চালানো হবে। আমেরিকার এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদের ঢেউ বয়ে গিয়েছে পাকিস্তানে। মার্কিন মুলুকে না যাওয়ার জন্য ফতোয়া জারি করেছে পাক মৌলবিদের একাংশ। তবে এই সিদ্ধান্তে সব থকে বেশি বিপাকে পড়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। নগ্ন হওয়ার ভয়ে কিছুতেই আমেরিকায় যেতে চাইছেন না সংস্থাটির আধিকারিকরা। সব মিলিয়ে এই মুহূর্তে পাক যাত্রীদের অবস্থা রীতিমতো শোচনীয়।

খবরটি দেখে চমকে গিয়েছেন নিশ্চয়? তা হলে বলি, সারা দুনিয়ায় এই একটাই দিন রেখে দেওয়া আছে নিছক মজা করার জন্য। দিনটার অস্থিমজ্জাতেই যে লুকিয়ে আছে এ কথা। কত জোক এল গেল, কত জোকই আসবে মার্কিন বিমানবন্দর শুধু থেকেই যাবে। কিন্তু পয়লা এপ্রিল আর তো কাল থাকবে না। এই নিছক রসিকতা করার লাইসেন্সটুকুও তাই থাকবে না।  তাই না হয় একটু মশকরা আজ মেনেই নিলেন। বরং ভাবুন, পড়শি দেশ পাকিস্তানের নাগরিকদের তল্লাশি নেওয়ার ঘোষণায় এই যে আপনি মুহূর্তের জন্যও ঘাবড়ে গিয়েছিলেন, তাকে সত্যিই কী বলা যায়? আমাদের ধারণা লালমোহনবাবু থাকলে নিশ্চিতই বলতেন, এ হল বিমানবন্দরে বিড়ম্বনা। আর এই মজাটুকু স্রেফ ভাল থাকার আর SHARE  করে নেওয়ার জন্যই।

[মার্কিন বিমানবন্দরে চূড়ান্ত হেনস্তা পাক প্রধানমন্ত্রীর, পোশাক খুলে তল্লাশি]

The post নগ্ন করেই তল্লাশি সমস্ত পাক নাগরিকদের, মার্কিন বিমানবন্দরে জারি নির্দেশিকা  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার