shono
Advertisement
Canada

ভূত তাড়ানোর নামে যৌন নির্যাতন! কানাডায় গ্রেপ্তার পুরোহিত

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রাজেন্দ্রনাথ দুদনাউথ মারাজ (৫০)। তিনি নিউ ইয়র্কের রিচমন্ড হিলের বাসিন্দা। জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবার একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সূত্রেই তারা রাজেন্দ্রনাথকে ডেকেছিল। কিন্তু অভিযোগ, কানাডায় তাদের বাড়িতে আসার পর ওই পুরোহিত জানান, ওই তরুণীর শরীরে অশুভ আত্মার প্রভাব রয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 11:27 AM Aug 27, 2026Updated: 06:12 PM Aug 27, 2026

ভূত তাড়ানোর নামে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কানাডায় (Canada)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রাজেন্দ্রনাথ দুদনাউথ মারাজ (৫০)। তিনি নিউ ইয়র্কের রিচমন্ড হিলের বাসিন্দা। জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবার একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সূত্রেই তারা রাজেন্দ্রনাথকে ডেকেছিল। কিন্তু অভিযোগ, কানাডায় তাদের বাড়িতে আসার পর ওই পুরোহিত জানান, ওই তরুণীর শরীরে অশুভ আত্মার প্রভাব রয়েছে। তিনি আশ্বাস দেন, বিশেষ কিছু আচার পালন করলেই তরুণী সুস্থ হয়ে উঠবেন। অভিযোগ, তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভূত তাড়ানোর নামে তাঁকে যৌন নির্যাতন করেন রাজেন্দ্রনাথ।

নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে আগে যৌন নির্যাতনের কোনও অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, রাজেন্দ্রনাথকে আদালতে হাজির করানো হয়। কিন্তু যৌন নির্যাতনের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। গোটা ঘটনায় রাজেন্দ্রনাথের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement