shono
Advertisement

ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প, এবার মাঠে নামছে জিনপিং-মোদি জুটি! জানাল রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার সংসদীয় নির্বাচনের (১৮-২০ সেপ্টেম্বর) মুখে রাশিয়া। সাড়ে চার বছরের নিষ্ফলা যুদ্ধে কোটি কোটি ডলার ব্যয় হয়েছে, মৃত্যু হয়েছে অসংখ্য সেনার। এই অবস্থায় রাশিয়ার জনতাকে জবাবদিহি করতে হবে পুতিনকে।
Published By: Kishore GhoshPosted: 04:18 PM Sep 13, 2026Updated: 04:34 PM Sep 13, 2026

ইউক্রেন যুদ্ধ থামাতে এবার শান্তির দূত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার রাশিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও জিনপিং ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কোকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পুতিন, নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অবস্থায় মোদি-জিনপিংয়ের উদ্যোগ ভূ-রাজনৈতিক মোড় ঘোরাতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

Advertisement

ব্রিকস সম্মেলনে মোদি, জিনপিং ও পুতিন—যাদের 'পাওয়ার ট্রায়ো' বা 'ক্ষমতাধর ত্রয়ী' হিসেবে অভিহিত করা হচ্ছে, তাঁদের পারস্পরিক সৌহার্দ্য ও ঘনিষ্ঠতা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সম্মেলনের প্রথম দিনে তিন নেতার হাসিমুখে হাত ধরে ছবিটি ছিল সবচেয়ে নজরকাড়া। এই দৃশ্যটি কেবল তাঁদের মধ্যকার সুসম্পর্ককেই তুলে ধরেনি, পাশাপাশি বিদ্যমান বৈশ্বিক বিভাজনের মাঝে ঐক্যের বার্তাও দিয়েছে। প্রশ্ন হল, এই ঐক্য কী তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারবে?

একই সময় বড় দু'টি যুদ্ধ চলছে। যথাক্রমে ইউক্রেন-রাশিয়া এবং ইরান-আমেরিকার সংঘাতের জেরে গোটা বিশ্বের আর্থিক পরিস্থিতি টালামাটাল। এই অবস্থায় প্রস্তাবিত শান্তি প্রস্তাবের দিকে নজর থাকবে সকলের। যদিও শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী মোদির উদ্যোগকে রাশিয়ার স্বাগত জানানো ঘটনা নতুন কিছু নয়। এরপরেও মোদি-জিনপিংয়ের প্রস্তাব তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর উপায় খুঁজতে হিমশিম খাচ্ছে আমেরিকা।

অন্য দিক থেকেও সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার সংসদীয় নির্বাচনের (১৮-২০ সেপ্টেম্বর) মুখে রাশিয়া। পুতিনের সমর্থনপুষ্ট ‘ইউনাইটেড রাশিয়া’ দলটির পার্লামেন্টে তাদের আধিপত্য বজায় রাখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরপরেও চাপে রয়েছেন পুতিন। সাড়ে চার বছরের নিষ্ফলা যুদ্ধে কোটি কোটি ডলার ব্যয় হয়েছে, মৃত্যু হয়েছে অসংখ্য সেনার। এই অবস্থায় রাশিয়ার জনতাকে জবাবদিহি করতে হবে পুতিনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement