shono
Advertisement

Breaking News

Canada

'আমাদের দেশ থেকে দূর হন', কানাডার ব্যস্ত রাস্তায় শিখ বৃদ্ধকে হেনস্তা, বৈষম্যমূলক কটুক্তি

এবার কানাডায় বর্ণবিদ্বেষের শিকার শিখ বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 02:07 PM Apr 27, 2026Updated: 02:07 PM Apr 27, 2026

এবার কানাডায় বর্ণবিদ্বেষের শিকার শিখ বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানানো হয়েছে, এই ঘটনা অন্দরের ঘৃণা ছড়ানোর চেষ্টা। শক্ত হাতে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল কানাডার অন্টারিওর উডস্টক এলাকায়। পুলিশ জানিয়েছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই শিখ বৃদ্ধ। সেই সময় এক যুবক তাঁর পথ আটকান এবং বর্ণবিদ্বেষ মূলক গালিগালাজ করেন। হুমকি দিয়ে বলেন, 'আমাদের দেশ থেকে দূর হয়ে যাও। তোমরা এখানে থাকার যোগ্য নও।' এরপর ধাক্কা দেওয়া হয় ওই বৃদ্ধকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একবার নয়, একাধিকবার ওই বৃদ্ধকে ধাক্কা দেওয়া হয়। কোনও রকম উসকানি ছাড়াই চলে এই হেনস্তা ও বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য।

এক যুবক বৃদ্ধের পথ আটকান এবং বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ করেন। হুমকি দিয়ে বলেন, 'আমাদের দেশ থেকে দূর হয়ে যাও। তোমরা এখানে থাকার যোগ্য নও।'

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় বৃদ্ধ শারীরিকভাবে আহত হননি ঠিকই, তবে বিদ্বেষমূলক এহেন আচরণ রুখতে কড়া পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পাশাপাশি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশে এই ধরনের ঘৃণামূলক অপরাধের কোনও স্থান নেই। এই ধরনের আচরণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি পুলিশের কাছে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কেউ এই ধরনের কোনও ঘটনা প্রত্যক্ষ করেন বা এর শিকার হন, তবে অবিলম্বে পুলিশকে জানান। ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দাবি, এই ধরনের ঘটনা রুখতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement