shono
Advertisement

লাগাতার জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশে নিকেশ ৬৫ সন্ত্রাসবাদী

'জঙ্গিরা যেখানেই সংগঠিত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানেই হানা দিচ্ছে'।
Posted: 05:27 PM May 14, 2017Updated: 11:57 AM May 14, 2017

সুকুমার সরকার, ঢাকা: শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে জঙ্গি-সন্ত্রাসবাদ হটাতে বদ্ধপরিকর। বাংলাদেশে পরিচালিত সর্বশেষ ১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী বালুর মাঠে ডিএমপি’র লালবাগ বিভাগ এর আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা প্রমুখ। আইজি বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযানে আমরা সফল। আমরা একে জিরো টলারেন্সে নিয়ে এসেছি। জঙ্গিরা যেখানেই সংগঠিত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানেই হানা দিচ্ছে’। এদিকে এই অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Advertisement

[হাসিনাকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য, মীরাক্কেল চ্যাম্পিয়নের বিরুদ্ধে মামলা]

এদিকে রাজশাহীর গোদাগাড়ির বেনিপুর গ্রামে জঙ্গি ডেরায় আত্মঘাতী পাঁচ জঙ্গির পরিবার লাশ নিতে অস্বীকার করায় শনিবার বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহী গোরস্তানে তাদের কবর দেওয়া হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্থানীয় সংগঠক এনায়েত কবির মিলন বলেন, কবরের সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় বাড়ির মালিক জঙ্গি সাজ্জাদ আলি ওরফে মিষ্টু (৫০), তার স্ত্রী বেলিয়ারা (৪০), ছেলে আল আমিন (২০), মেয়ে করিমা (১৭) ও জেএমবির আইটি বিশেষজ্ঞ আশরাফুল (২৫) আত্মঘাতী হন। সাজ্জাদ আলির মেয়ে সুমাইয়া (২৫) আত্মসমর্পণ করলেও বাড়িতে ছিল না সাজ্জাদের আরেক ছেলে শোয়েব আলি। তাকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

[বাংলাদেশের রাজশাহীতে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫ ফিদায়েঁ জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার