shono
Advertisement
Pakistan

যুদ্ধ আর জঙ্গিবাদই সার, রপ্তানি কমে বাণিজ্য-বিপাকে পাকিস্তান! অন্ধকারে অর্থনীতি

পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের পরিসংখ্যান প্রকাশ করছে পাক সংবাদমাধ্যম।
Published By: Kishore GhoshPosted: 05:17 PM Jul 27, 2025Updated: 05:17 PM Jul 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল টেস্ক: বিনিয়োগ বাড়ছে যুদ্ধ আর জঙ্গিবাদে, পাকিস্তানের অর্থনীতি আগের মতোই অন্ধকারে। নেপথ্যে দুর্বল বাণিজ্য। পাক সংবাদমাধ্যম ডন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্য এশিয়ার পাঁচ ‘বন্ধু’র সঙ্গে বাণিজ্য করতে গিয়ে বিপাকে পড়েছে ইসলামাবাদ! রপ্তানি তলানিতে পৌঁছেছে, অন্যদিকে বেড়েই চলেছে আমদানি। অর্থাৎ কিনা বাণিজ্যে ভারসাম্য থাকছে না। সমস্যা কতখানি গুরুতর?

Advertisement

ডন প্রকাশিত রিপোর্টে মধ্য এশিয়ার পাঁচ দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের ওই পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ 'বন্ধু' দেশে পাক পণ্যের রপ্তানি ২০২৪-২৫ অর্থবর্ষে ৩১.৬৩ শতাংশ কমে গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই দেশগুলিতে পাকিস্তান ২.৪৯ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল। ২০২৪-২৫-এ তা কমে হয়েছে ১.৭ হাজার কোটি টাকা। অর্থাৎ একই দেশ থেকে আমদানি বেড়েছে প্রায় চার গুণ। ২০২৩-২৪ অর্থবর্ষে এই পাঁচ দেশ থেকে পাকিস্তান ৪১৪ কোটি টাকার পণ্য আমদানি করেছিল। পরের অর্থবর্ষে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে ২.১১ হাজার কোটি টাকা।

প্রতিটি দেশ ধরে রপ্তানি ও আমদানির যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে যে কাজাখস্থনে রপ্তানি কমেছে ৪৭ শতাংশ। অথচ মধ্য এশিয়ার এই দেশটিতেই সাধারণত সব থেকে বেশি পণ্য রপ্তানি করে থাকে ইসলামাবাদ। একই ভাবে গত বছরের তুলনায় চলতি বছরের উজবেকিস্তানে পাকিস্তানি পণ্যের রপ্তানি কমেছে ১৮.১৭ শতাংশ। তবে তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানে পাক পণ্যের রপ্তানি সামান্য বেড়েছে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা খাতে নতুন করে বরাদ্দ বাড়িয়েছে ইসলামাবাদ। প্রধান লক্ষ্য চিনের থেকে আধুনিক যুদ্ধাস্ত্র কেনা। যদিও অর্থনৈতিক ভাবে দেশটি যেন দুর্ঘটনাগ্রস্ত ডুবন্ত জাহাজ। মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে বাণিজ্যে ভারসাম্যহীনতা সেই কথাই ফের প্রমাণ করল। এই পরিস্থিতির প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে। খেটে খাওয়া যাদের সঙ্গে যুদ্ধ বা জঙ্গিবাদের কোনও সম্পর্কই নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিটি দেশ ধরে রপ্তানি ও আমদানির যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে যে কাজাখস্থনে রপ্তানি কমেছে ৪৭ শতাংশ।
  • ২০২৩-২৪ অর্থবর্ষে এই পাঁচ দেশ থেকে পাকিস্তান ৪১৪ কোটি টাকার পণ্য আমদানি করেছিল।
Advertisement