shono
Advertisement

বাংলাদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত ১৬

ইদের আগেই শোকের ছায়া। The post বাংলাদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত ১৬ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:17 PM Jun 24, 2017Updated: 07:47 AM Jun 24, 2017

সুকুমার সরকার, ঢাকা: ইদের ছুটিতে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ট্রাক উলটে মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত আরও ১১। পুলিশ সূত্রে খবর, নিহতরা পেশায় শ্রমিক। বেশিরভাগই রাজধানীর পোশাক কারখানায় কাজ করতেন। শনিবার, ইদ উপলক্ষে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ভাড়া করে ঢাকা থেকে লালমনিরহাটে বাড়ি ফিরছিলেন নিহতরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর জখম হয়েছেন।

Advertisement

[‘স্কুলে চেয়ার-টেবিল না দিতে পারলে নেতারাও দামী জিনিস কিনতে পারবেন না’]

এদিকে প্রিয়জনের সঙ্গে ইদ পালন করতে ঢাকা থেকে ঘরমুখো রওনা দিয়েছেন প্রায় এক কোটি মানুষ। শুক্রবার থেকে  রাজধানীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনগুলি উপচে পড়েছে যাত্রীদের ভিড়ে। অত্যাধিক ভিড়ের চাপে জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে প্রবল যানজট। এছাড়াও রেল ও জলপথে যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। ইদ উপলক্ষে বাংলাদেশে বেশ কয়েকদিনের ছুটি ঘোষণা হওয়ায় বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। শুক্রবারও যাত্রীদের ভিড় ছিল প্রচণ্ড। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলিতে ছিল না তিল ধারণের জায়গা। পাটুরিয়ায় ঘাটে প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। কাচপুর থেকে দাউদকান্দি, সিরাজগঞ্জের কড্ডা থেকে হাটিকুমরুল সড়কে যান চলাচল হয়ে উঠে কষ্টসাধ্য। ঢাকা-চট্টগ্রাম জাতীয়সড়কের কুমিল্লা ও গজারিয়া অংশে ছিল তীব্র যানজট। জলপথেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কাচপুর থেকে দাউদকান্দি, সিরাজগঞ্জের কড্ডা থেকে হাটিকুমরুল সড়কে যান চলাচল প্রায় থমকে যায়।

[রিজওয়ানুর কাণ্ডের ছায়া চুঁচুড়ায়, রেললাইনে মিলল যুবকের মৃতদেহ]

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে রওনা দিয়েছেন অনেকে। প্রতিটি আসন, বগি ও ছাদে ছিল ঘরমুখো মানুষের ভিড়। বিষয়টি নজরে আসতে ঝুঁকি নিয়ে ট্রেনে না চড়ার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, “ট্রেনগুলি যেন নির্ধারিত সময়ে রওনা দিতে পারে সে চেষ্টা করা হচ্ছে। এবং একটি ট্রেন ছাড়া প্রায় সবগুলি  ট্রেনই যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।”

The post বাংলাদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত ১৬ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার