সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার বিকেলে হওয়া একটি আত্মঘাতী ও একটি গাড়ি বিস্ফোরণে মৃত অন্তত ৫০, আহত শতাধিক৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা আফগান সংবাদমাধ্যমের৷হামলার দায় স্বীকার করেছে তালিবান৷
আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তানের পার্লামেন্ট হাউসের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে৷ কিছুক্ষণ পরেই সামান্য দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে৷ সরকারি আমলারা এই হামলার লক্ষ্য ছিল বলে জানান আফগান নিরাপত্তা বাহিনীর এক কর্তা৷ বিস্ফোরণের পর কাবুল শহরে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ সন্দেহজনক তালিবান জঙ্গিদের খোঁজে কয়েক জায়গায় পুলিশ হানা দিয়েছে বলেও সূত্রের খবর৷
The post জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত কমপক্ষে ৫০ appeared first on Sangbad Pratidin.
