shono
Advertisement

Breaking News

US

২৪ ভারতীয় নাবিক থাকা বাণিজ্যতরীতে হামলা, দায় স্বীকার করে কী জবাব ‘বন্ধু’ আমেরিকার?

মাদাগাস্কারের পতাকাবাহী বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। সোমবার দুপুরে হরমুজ প্রণালী থেকে কিছুদূরে ওমান উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। সাগরের উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি।
Published By: Subhodeep MullickPosted: 05:52 PM Jun 09, 2026Updated: 08:05 PM Jun 09, 2026

সোমবার ওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। তাতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। যদিও ঘটনায় তাঁদের কোনও ক্ষতি হয়নি। সেই ঘটনায় এবার দায় স্বীকার করল ওয়াশিংটন। মার্কিন সেনা জানিয়েছে, যুদ্ধের জেরে যে নৌ অবরোধ জারি করা হয়েছে, তা লঙ্ঘন করে জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল। সেই কারণেই বাণিজ্যতরীটিতে হামলা চালানো হয়েছে।

Advertisement

মাদাগাস্কারের পতাকাবাহী বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। সোমবার দুপুরে হরমুজ প্রণালী থেকে কিছুদূরে ওমান উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। সাগরের উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। বাণিজ্যতরীটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতি জারি করেন। সেখানে বলা হয়, ‘বর্তমানে যুদ্ধের জেরে হরমুজে নৌ অবরোধ জারি হয়েছে। কিন্তু জাহাজটি মার্কিন সেনার নির্দেশ অমান্য করে ইরানের দিকে অগ্রসর হয়। এরপরই যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন থেকে বাণিজ্যতরীটি় লক্ষ্য করে যুদ্ধাস্ত্র ছোড়া হয়।’ আমেরিকার সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, গত ১৩ এপ্রিল অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা নিয়ম লঙ্ঘনকারী সাতটি জাহাজকে অচল করে দিয়েছে। নিয়ম মেনে চলা ১৩৪টি জাহাজকে অন্য পথে পাঠানো হয়েছে এবং মানবিক সহায়তা প্রদানকারী ৪২টি জাহাজকে হরমুজ পারের অনুমতি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement