shono
Advertisement

বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে ১০০ বছরের জন্য হাজতে যুবক

অভিযুক্তর আইনজীবী জানিয়েছেন, এই রায়ের পুনর্বিচারের আবেদন জানানো হবে৷ The post বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে ১০০ বছরের জন্য হাজতে যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Apr 29, 2017Updated: 01:54 PM Apr 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৯ বছরের এক বৃদ্ধার শ্লীলতাহানি ও ডাকাতির অপরাধে এক যুবককে ১০০ বছর জেলের সাজা দিল আমেরিকার একটি আদালত৷

Advertisement

[তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী মোদির]

জানা গিয়েছে, ২৩ বছরের শিকাগোর বাসিন্দা টেভিন রাইনে নামের ওই যুবক ২০১৫ সালের ১ জানুয়ারি ওই বৃদ্ধার বাড়িতে জোর করে প্রবেশ করে৷ তারপর বন্দুক দেখিয়ে ওই বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে ওই যুবক৷ এছাড়াও তাঁকে জোর করে একটি এটিএমে নিয়ে গিয়ে তাঁর সব টাকা কেড়ে নেয়৷ ওই অপরাধে বিচারপতি ব্রায়ান টেলানডের আদালত ওই যুবককে ১০০ বছরে কারাদণ্ডে দণ্ডিত করে৷ এরমধ্যে ৬০ বছরের সাজা যৌন নিগ্রহের জন্য ফৌজদারি ধারায় ও ৪০ বছরের সাজা ডাকাতির জন্য দেওয়া হয়েছে৷ যদিও দোষী টেভিন রাইনের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের পুনর্বিচারের আবেদন জানানো হবে৷

[শেহবাগ যা করলেন, জানলে একজন ভারতীয় হিসাবে আপনার গর্ব হবে!]

রায় ঘোষণার পরে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছে ওই যুবক। তার বক্তব্য, ওই ঘটনা ঘটিয়েছে অন্য এক ব্যক্তি৷ তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে৷ যদিও তার এই দাবিকে খারিজ করে প্রশাসন জানিয়েছিল ঘটনাস্থলে যে বন্দুক পাওয়া গয়েছে সেটিতে ওই যুবক ও আক্রান্ত মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে৷

[ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মডেল সোনিকার, আহত অভিনেতা বিক্রম]

The post বৃদ্ধাকে যৌন নিগ্রহ করে ১০০ বছরের জন্য হাজতে যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার