shono
Advertisement

হাসপাতালে মার্কিন ফার্স্ট লেডি, সফল কিডনির অস্ত্রোপচার

স্ত্রীকে দেখতে মেরিল্যান্ডে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। The post হাসপাতালে মার্কিন ফার্স্ট লেডি, সফল কিডনির অস্ত্রোপচার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM May 15, 2018Updated: 02:40 PM May 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনির সফল অস্ত্রোপচার হল ট্রাম্প-পত্নী মেলানিয়ার। অস্ত্রোপচারের পর ভাল আছেন মার্কিন ফার্স্ট লেডি। বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছিলেন মেলানিয়া ট্রাম্প (৪৮)। তারপর বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বিষয়টির জটিলতা নিয়ে আলাপ আলোচনা হয়। শেষপর্যন্ত চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত সম্মতি দেন ট্রাম্প দম্পতি।

Advertisement

[দানের সামগ্রী নিতে গিয়ে বাংলাদেশে পদপিষ্ট হয়ে মৃত ৯ মহিলা]

এই প্রসঙ্গে শ্রীমতি ট্রাম্পের মুখপাত্র স্টিফানি গ্রিসাম জানিয়েছেন, কিডনির স্বাভাবিক ক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। তারপরই পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কাছেই মেরিল্যান্ডের বেথেসদার এক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মেলানিয়া ট্রাম্প। গত সোমবার সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থই আছেন। তবে তাঁকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, স্ত্রীকে দেখতে ও তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে হাসপাতালে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্রোপচারের আগে শ্রীমতি ট্রাম্পের সঙ্গেও জরুরি পরামর্শও সারেন তিনি। তারপর চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে এক সপ্তাহ হাসপাতালে থাকার পরিকল্পনায় হাঁফিয়ে উঠেছেন মেলানিয়া ট্রাম্প। অস্ত্রোপচারের আগেই ঠিক করেছিলেন বাচ্চাদের জন্য কাজ করবেন তিনি। সেজন্য শারীরিক সুস্থতা জরুরি ছিল, হাসপাতাল থেকে ফিরে যাতে নব উদ্যমে কাজে লেগে পড়তে পারেন। উল্লেখ্য, স্লোভেনিয়ান বংশোদ্ভূত মার্কিন ফার্স্ট লেডি শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন গত সপ্তাহেই। সেইমতো অ্যাজেন্ডাও ঠিক হয়ে যায়। এবার শুধু কাজ শুরুর অপেক্ষা।

[নওয়াজের মন্তব্যের পর মুখরক্ষায় জরুরি বৈঠকে পাকসেনা]

The post হাসপাতালে মার্কিন ফার্স্ট লেডি, সফল কিডনির অস্ত্রোপচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার