shono
Advertisement
Iran War

ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও

ইরান যুদ্ধে নিয়ে আমেরিকার অন্দরেই ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে একাংশের। তারা চান, অবিলম্বে এই সংঘাত বন্ধ করুক ওয়াশিংটন। যুদ্ধের জেরে মার্কিন অর্থনীতিতেও চাপ বাড়ছে, যার প্রভাব সরসারি গিয়ে পড়ছে মার্কিন নাগরিকদের উপর। এমনকী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একাংশও ইরান যুদ্ধের ইতি চাইছেন।
Published By: Subhodeep MullickPosted: 04:13 PM Jun 04, 2026Updated: 04:13 PM Jun 04, 2026

নিজভূমেই ‘কোণঠাসা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ বন্ধ করতে এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হল প্রস্তাব। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরই দলের নেতারা। যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২১৫টি। আর বিপক্ষে ২০৮টি। বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাবের ফলে ইরানে সামরিক অভিযান নিয়ে জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

ইরান যুদ্ধে নিয়ে আমেরিকার অন্দরেই ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে একাংশের। তারা চান, অবিলম্বে এই সংঘাত বন্ধ করুক ওয়াশিংটন। যুদ্ধের জেরে মার্কিন অর্থনীতিতেও চাপ বাড়ছে, যার প্রভাব সরসারি গিয়ে পড়ছে মার্কিন নাগরিকদের উপর। এমনকী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একাংশও ইরান যুদ্ধের ইতি চাইছেন। এর আগেও যুদ্ধ বন্ধ চেয়ে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই প্রস্তাব এলেছিল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। তখনও দেখা গিয়েছিল, রিপাবলিকান পার্টির কয়েকজন নেতা সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। এবারও প্রস্তাবের পক্ষে প্রস্তাবের পক্ষে ভোট দিলেন ২১৫ জন সদস্য। এরপর স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে ট্রাম্পের।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার থামতে চলেছে ইরান যুদ্ধ? তেমনটা নয়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ’-এর উচ্চকক্ষ ‘সেনেট’-এও এই প্রস্তাব পাশ করাতে হবে। সেখানেও যদি ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ে, তাহলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাবটি পাশ হতেই আমেরিকার প্রেসিডেন্টকে নিশানা করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা। এক্স হ্যান্ডলে তারা লিখেছেন, 'আমেরিকার জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটি একটি জোরালো এবং দ্ব্যর্থহীন বার্তা: ইরানে ইচ্ছাকৃতভাবে তাঁর চালানো অবৈধ যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement