shono
Advertisement
Donald Trump

'১০ শতাংশ বাড়তি শুল্কও অবৈধ', আদালতের নির্দেশে এবার টাকা ফেরাতে হবে ট্রাম্পকে!

২০২৫ সালে বিশ্বের প্রায় সমস্ত দেশের উপর লাগামছাড়া শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শুল্কের পরিমাণ কোথাও ছিল ৫০ শতাংশ তো কোথাও ১৮ শতাংশ। মার্কিন প্রেসিডেন্টের এই খামখেয়ালিপনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল আদালতে।
Published By: Amit Kumar DasPosted: 08:32 PM May 08, 2026Updated: 08:32 PM May 08, 2026

মার্কিন বাণিজ্য আদালতে ফের বিরাট ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর শুল্কনীতিকে আগেই বেআইনি বলে ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। এবার ট্রাম্প দ্বারা লাগু করা ১০ শতাংশ আমদানি শুল্ককে অবৈধ বলে জানিয়ে দিল আদালত। ১৯৭০ সালের বাণিজ্য আইনকে তুলে ধরে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বাড়তি শুল্ক অবৈধ। কোনওভাবেই যুক্তিসঙ্গত নয়।

Advertisement

আমেরিকায় আমদানিকৃত সমস্ত পণ্যের উপর গত ২৪ ফেব্রুয়ারি ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক চাপানোর নেপথ্যে ছিল সুপ্রিম কোর্টের রায়। ২০২৫ সালে বিশ্বের প্রায় সমস্ত দেশের উপর লাগামছাড়া শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শুল্কের পরিমাণ কোথাও ছিল ৫০ শতাংশ তো কোথাও ১৮ শতাংশ। মার্কিন প্রেসিডেন্টের এই খামখেয়ালিপনার বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। সেখানে ট্রাম্পের এই শুল্ককে বেআইনি বলে জানিয়ে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এরই পালটা সুপ্রিম নির্দেশের সমালোচনা করে ফেব্রুয়ারিতে ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প।

আমেরিকায় আমদানিকৃত সমস্ত পণ্যের উপর গত ২৪ ফেব্রুয়ারি ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের লাগু করা এই শুল্কের বিরুদ্ধেই আমেরিকার ২৪টি রাজ্যের ছোট ব্যবসায়ীরা মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতিদের তরফে জানানো হয়, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারায় ট্রাম্প যে শুল্ক লাগু করেছিলেন তা ঠিকভাবে প্রয়োগ করা হয়নি। যার জেরেই অতিরিক্ত এই শুল্ককে বাতিল হিসেবে গণ্য করা হয়। আদালতের এই নির্দেশ ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই নির্দেশের জেরে এবার ব্যবসায়ীদের কাছ থেকে যে বাড়তি অর্থ আদায় করা হয়েছে তা ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।

অবশ্য এই রায় সামনে আসার পর চেনা সুরে ফের সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, 'উগ্র বামপন্থী দুই বিচারক এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আদালতের রায়ে এখন আর অবাক হই না। ওনারা এই ধরনের রায় দেন, তারপর অন্য পথ নেওয়া হয়।' তবে আদালতের রায়ের পরই এই ১০ শতাংশ শুল্ক একেবারে উঠে যাচ্ছে এমনটা নয়। যে সংস্থাগুলি এই সিদ্ধান্ত বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তারাই শুধু স্বস্তি পাবে। অন্য দিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement