সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা বিতর্ক কম হয়নি। গো-মাংস খাওয়া, এমনকী, গো-মাংস বহন করার অভিযোগে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু, আফ্রিকার কঙ্গোতে এক রেস্তরাঁয় মাছ পরিবেশন করা নিয়ে এক মহিলাকে যে নৃশংসতা ও বিকৃত মানসিকতার শিকার হতে হল, তা জানলে আপনি শিউরে উঠবেন। প্রকাশ্যে ধর্ষণ করার পর, ওই মহিলার মাথা কেটে নিল একদল উন্মত্ত মানুষ। শুধু তাই নয়, মৃত্যুর পর হামলাকারীরা ওই মহিলার রক্তপান করেছে বলে অভিযোগ! আর চোখের সামনে এমন বীভৎস্য কাণ্ড দেখে হাততালি দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন প্রত্যক্ষদর্শীরা!
[দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পাওয়া দেশের তকমা হারাচ্ছে ভারত, IMF-এর রিপোর্ট]
ঘটনাটি মাস ছয়েক আগের। কঙ্গোর লিওবু শহরে একটি রেস্তরাঁ চালাতেন নিহত ওই মহিলা। তাঁর রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন স্থানীয় কয়েকজন বিদ্রোহী নেতা। তাদের বিনস ও মাছের তৈরি একটি খাবার পরিবেশন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, খাবারে যে মাছটি দেওয়া হয়েছিল, সেই মাছটি নাকি কঙ্গোতে নিষিদ্ধ। রেস্তরাঁয় খেতে আসা বিদ্রোহী নেতাদের মনে হয়েছিল, ওই খাবার গেলে তারা অসুস্থ হতে পড়তে পারেন। এই অপরাধের জন্য রেস্তরাঁর মালিক ওই মহিলাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। কী শান্তি? ভরা রেস্তরাঁয় প্রথমে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলা মাথা কেটে নেয় বিদ্রোহী নেতারা। শুধু এটুকু করেই অবশ্য ক্ষান্ত হয়নি তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত্যুর পর ওই মহিলার রক্তও পান করা হয়! আর চোখের সামনে এমন বীভৎস কাণ্ড দেখেও ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আসেননি রেস্তরাঁর অন্য গ্রাহকরা। বরং হাততালি দিয়েছেন তাঁরা! গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে। প্রতিবাদের ঝড় উঠেছে গোটা বিশ্বে।
[দিল্লির কাছেই পাক পরমাণু ঘাঁটি, চরম উদ্বেগে প্রতিরক্ষামহল]
জানা গিয়েছে, গত এক বছর ধরে কঙ্গোর কাসাই সেন্ট্রাল প্রদেশে দানা বেঁধেছে কামুইনা নাসপু মুভমেন্ট নামে একটি জঙ্গি আন্দোলন। গত ৩১ মার্চ কাসাই সেন্ট্রাল প্রদেশে লিওবু শহরটি দখল করে নেয় বিদ্রোহীরা। প্রায় ২০ দিন লিওবু নিজেদের দখলে রেখেছিল তারা। ১৯ এপ্রিল বিদ্রোহীদের হারিয়ে শহর পুনর্দখল করে কঙ্গোর সেনাবাহিনী। আর ৮ এপ্রিল নিজের রেস্তরাঁয় মাছ পরিবেশন করাকে কেন্দ্র করে বিদ্রোহী নেতাদের রোষের মুখে পড়েন স্থানীয় এক মহিলা।
[হত্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]
The post রেস্তরাঁয় ঢুকে মহিলার ধর্ষণ, নির্যাতিতার শিরশ্ছেদ করল কঙ্গোর বিদ্রোহীরা appeared first on Sangbad Pratidin.
