ধনু রাশি
Advertisement
আজ ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ অশান্তি ডেকে আনতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। নতুন কোনও চুক্তিতে স্বাক্ষর করার আগে সাবধান থাকুন। আধ্যাত্মিক চর্চায় মানসিক শান্তি খুঁজে পাবেন।
