বুদ্ধিবলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা প্রশংসিত হবে। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ প্রশস্ত হবে। কারিগরি শিক্ষার্থীদের জন্য সুখবর আসতে পারে। তবে স্নায়বিক সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জমি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। সন্ধ্যের দিকে ধ্যান বা যোগব্যায়াম করলে সুফল পাবেন।
Advertisement
- কথা বলার সময় সংযম বজায় রাখুন।
- আজ তিল দেওয়া খাবার খান।
- সবুজ রুমাল সঙ্গে রাখুন।
