রাশি অধিপতি বৃহস্পতির প্রভাবে জ্ঞান ও বুদ্ধি বিকশিত হবে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। সৃজনশীল কাজে বিশেষ খ্যাতি লাভের যোগ। তবে আলস্য ত্যাগ করতে হবে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি মানসিক চিন্তার কারণ হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য দিনটি মাঝারি। বিকেলের পর মানসিক অস্থিরতা কমবে। গুরুজনদের সেবায় নিজেকে নিয়োজিত করলে শুভ ফল পাবেন। ধর্মীয় কোনও সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ আসতে পারে।
Advertisement
- মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখুন।
- আজ রূপোর কোনও গয়না পরুন।
- গরুকে কিছু ঘাস বা খাবার দিন।
